News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত অটো রিক্সা মজদুর সংঘের ৬৯ তম প্রতিষ্ঠা দিবস পালিত গান্ধীগ্রামে
Image

ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত অটো রিক্সা মজদুর সংঘের ৬৯ তম প্রতিষ্ঠা দিবস পালিত গান্ধীগ্রামে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই:
মঙ্গলবার গান্ধীগ্রাম বাজারে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত অটো রিক্সা মজদুর সংঘের ৬৯ তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। পশ্চিম ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘের উদ্যোগে গান্ধীগ্রাম বাজারে মঙ্গলবার অটো রিক্সা মজদুরদের ৬৯ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন পশ্চিম জেলার অটো রিক্সা চালকরা এই প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে সমবেত হন।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন যাত্রী সাধারনের সঙ্গে ভালো ব্যবহার করা প্রত্যেক অটো শ্রমিকদের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে প্রত্যেক অটো রিক্সা শ্রমিকদের প্রতি সংগঠনের নেতৃবৃন্দ আহ্বান জানান। এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অটোরিস্কা শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

রাজধানী আগরতলা শহরেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় মজদুর সংঘের ৭০ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়।  এ উপলক্ষে এ  রিক্সা শ্রমিকদের পক্ষ থেকে বটতলা এলাকায় সাফাই অভিযান সংঘটিত করা হয়।  ভারতীয় মজদুর সংঘের ৭০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ত্রিপুরা ইলেকট্রিক রিস্কা শ্রমিক সংঘের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান বটতলা এলাকায়। এদিন এই রিক্সার শ্রমিকরা বটতলা এলাকায় সাফাই অভিযানে শামিল হয়ে এলাকার স্বচ্ছ পরিবেশ বজায় রাখার জন্য সকল স্তরের জনগণের প্রতি আহবান জানান।

যত্রতত্র আবর্জনা ফেলে এলাকার পরিবেশ বিনষ্ট না করার জন্য তারা সকলের প্রতি বিনম্রভাবে আহ্বান। তারা বলেন পরিবেশকে সুরক্ষিত না রাখলে জনসাস্থ্য মারাত্মক ঝুঁকির সম্মুখীন হবে। এর বিষময় ফল ভোগ করতে হবে প্রত্যেকেই। এ ব্যাপারে সমাজের সকল অংশের জনগণকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন ই রিস্কা শ্রমিকরা। তাদের এ ধরনের  সচেতনতামূলক কর্মসূচির প্রশংসা করেছেন সচেতন নাগরিকগণ।

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top