News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে : রাজ্যপাল
Image

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে : রাজ্যপাল

আগরতলা, ২৩ জুলাই: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করার ক্ষেত্রে ত্রিপুরা মেডিক্যাল কলেজ ও ড. বি আর আম্বেদকর মেডিক্যাল টিচিং হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আজ দুপুরে ত্রিপুরা মেডিক্যাল কলেজ পরিদর্শন করে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু একথা বলেন।

ত্রিপুরা মেডিক্যাল কলেজ পরিদর্শনের সময় তিনি অপারেশন থিয়েটার, শিশু, অস্থি, ইএনটি, সিটিস্ক্যান বিভাগ ঘুরে দেখেন।সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু আরও বলেন, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে আসামের পরেই ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবা অনেকটাই উন্নত। এর ফলে প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও প্রচুর সংখ্যক রোগী চিকিৎসার জন্য এই রাজ্যে আসেন।

 রাজ্যপাল ত্রিপুরা মেডিক্যাল কলেজ ও ড. বি আর আম্বেদকর মেডিক্যাল টিচিং হাসপাতালের চিকিৎসকদের বর্তমান চিকিৎসার পরিকাঠামোর মধ্যে থেকেই আরও কিভাবে উন্নত পরিষেবা প্রদান করা যায় সেই দিকে নজর দেওয়ার জন্য আহ্বান জানান। 

কলেজের অধ্যক্ষ ডা. অরিন্দম দত্ত এবং মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডা. জয়ন্ত কুমার পোদ্দার রাজ্যপালের কাছে ত্রিপুরা মেডিক্যাল কলেজের পরিষেবা ও বিভিন্ন বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তাছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা মেডিক্যাল কলেজ ও ড. বি আর আম্বেদকর মেডিক্যাল টিচিং হসপিটালের সোসাইটির চেয়ারম্যান ডা. প্রমথেশ রায়।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top