News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ২৫ জুলাই উদয়পুর-অমরপুর জাতীয় সড়ক অবরোধের ডাক জয়েন অ্যাকশন কমিটির
Image

আগামী ২৫ জুলাই উদয়পুর-অমরপুর জাতীয় সড়ক অবরোধের ডাক জয়েন অ্যাকশন কমিটির

আগরতলা, ২৩ জুলাই: আগামী ২৫ জুলাই উদয়পুর-অমরপুর জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে জয়েন অ্যাকশন কমিটি। আজ কমিটির তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন শৈলেন কুমার ব্রু।

শৈলেন কুমার ব্রু বলেন, বিগত কিছুদিন ধরে রাবার চারা পাচ্ছেন না। এবিষয়ে কথা বলতে গোমতী জেলাশাসকের কাছে দেখা করার জন্য সময় চেয়েছিলেন। কিন্তু তিনি দেখা করেননি।

এদিন তিনি বলেন, অমরপুর আরডি ব্লকের প্রত্যাবর্তনকারীরা আত্মসমর্পণের পরে সুবিধা পেতে পারেনি এবং তারা সেখানে পরিবার সহ অত্যন্ত কষ্ট ও অনাহারে দিন কাটাচ্ছেন। কারণ তাদের আয়ের কোন উৎস নেই এবং তাদের নিজস্ব কোন ঘর নেই। তাই রাজ্য সরকারের নিকট তাদের দাবি অতিসত্বর অমরপুর আরডি ব্লকের দরিদ্র প্রত্যাবর্তনকারীদের জন্য রাবার বাগান,  মাটির চেক ড্যাম এবং পিএমএওয়াই বাড়ি প্রদান করা হোক। তা নাহলে তাই আগামী ২৫ তারিখ উদয়পুর টু অমরপুর রাস্তা অবরোধ করা হবে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top