News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা সামগ্রী পাচারকালে পুলিশের হাতে আটক তিন মহিলা, উদ্ধার ১৫ লক্ষ টাকার ব্রাউন সুগার
Image

নেশা সামগ্রী পাচারকালে পুলিশের হাতে আটক তিন মহিলা, উদ্ধার ১৫ লক্ষ টাকার ব্রাউন সুগার

আগরতলা, ২৩ জুলাই: গতকাল রাতে নেশা সামগ্রী পাচারকালে পুলিশের হাতে আটক তিন মহিলা। তাদের কাছ থেকে ৩৪ টি সাবানের বাক্সে থাকা প্রায় ৪০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ টাকা হবে বলে জানান মেলাঘর থানার ও.সি দেবাশীষ সাহা।

 ওসি দেবাশীষ সাহা বলেন, সোমবার গভীর রাতে মেলাঘর থানার নাকা পয়েন্টে সন্দেহভাজন একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়িকে আটক করা হয়েছিল। গাড়ির মধ্যে তিনজন মহিলা ছিল। তাঁদেরকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৩৪ টি সাবানের বাক্সে থাকা প্রায় ৪০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ টাকা হবে।  

মেলাঘর থানার ও.সি দেবাশীষ সাহা জানিয়েছেন, ধৃতরা হলেন,  সোনামুড়ার দুর্গাপুরের বাসিন্দা ফুলজান বেগম , ধনপুর তারাপুকুর এলাকার বাসিন্দা নাহিদা আক্তার , দুর্লভনারায়নের বাসিন্দা মমতা খাতুন। তারা সবাই আগরতলার দিক থেকে সোনামুড়ার দিকে আসছিল। 

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top