News Flash

  • Home
  • দিনের খবর
  • বাগডোগরায় গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু
Image

বাগডোগরায় গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু

শিলিগুড়ি, ২২ জুলাই (হি.স.) : শিলিগুড়ির বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি চিতাবাঘের। সূত্রের খবর, বাগডোগরায় এক চা বাগান থেকে অন্য চা বাগানে যাওয়ার সময় জাতীয় সড়কে একটি বড় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় পুরুষ চিতাবাঘটি।  পরে চিতাবাঘটি মারা যায়।বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়া জানান, রবিবার গভীর রাতে একটি গাড়ির ধাক্কায় একটি চিতাবাঘ আহত হয়। পরে চিতাবাঘটি মারা গেছে। সোমবার চিতাবাঘের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত করছে বাগডোগরা বন বিভাগ।

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top