শিলিগুড়ি, ২২ জুলাই (হি.স.) : শিলিগুড়ির বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি চিতাবাঘের। সূত্রের খবর, বাগডোগরায় এক চা বাগান থেকে অন্য চা বাগানে যাওয়ার সময় জাতীয় সড়কে একটি বড় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় পুরুষ চিতাবাঘটি। পরে চিতাবাঘটি মারা যায়।বাগডোগরা রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়া জানান, রবিবার গভীর রাতে একটি গাড়ির ধাক্কায় একটি চিতাবাঘ আহত হয়। পরে চিতাবাঘটি মারা গেছে। সোমবার চিতাবাঘের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত করছে বাগডোগরা বন বিভাগ।

বাগডোগরায় গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু
Tags:
Releated Posts
জয়পুরে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ মৃত ৪; আশঙ্কাজনক ৪ জন
জয়পুর, ৯ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে একটি বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত চার জনের মৃত্যু হয়েছে।…
উত্তরপ্রদেশ ভোটের আগে শামলি ধর্মান্তরকরণ ইস্যু তুলছে বিজেপি, কারণ প্রকৃত নির্বাচনী ইস্যুর অভাব: কংগ্রেস
লখনউ, ৯ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে শামলির ধর্মান্তরকরণ বিতর্ককে বড় রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরছে বিজেপি,…
২.৭৭ কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার যুব কংগ্রেস নেতা, ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করার অভিযোগ
মঙ্গলুরু, ৯ জুন (আইএএনএস): কর্নাটকের মঙ্গলুরুতে এক চাঞ্চল্যকর তোলাবাজির মামলায় যুব কংগ্রেসের এক পদাধিকারী এবং তাঁর এক সহযোগীকে…
জনগণনার প্রস্তুতিতে তামিলনাড়ু, ১.৪০ লক্ষ গণনাকারীকে প্রশিক্ষণ দেওয়া হবে
চেন্নাই, ৯ জুন (আইএএনএস): দেশব্যাপী জনগণনা কর্মসূচির প্রস্তুতি শুরু করেছে তামিলনাড়ু সরকার। আগামী ১ আগস্ট থেকে ৩০ আগস্ট…


















