News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের গাড়ি থেকে উদ্ধার ২৬৫ কেজি গাঁজা, গাড়ি চালক পলাতক
Image

ফের গাড়ি থেকে উদ্ধার ২৬৫ কেজি গাঁজা, গাড়ি চালক পলাতক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ২০ জুলাই: আবারো একটি গাড়ি আটক করে প্রচুর পরিমাণ শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয়েছে মুঙ্গিয়াকামী থানার পুলিশ।  মুঙ্গিয়াকামী  থানার পুলিশ আসাম আগরতলা জাতীয় সড়কে মুঙ্গিয়াকামী নাকা পয়েন্ট সংলগ্ন এলাকায়  একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে।
টাটা টিয়াগো গাড়ি আটক করা সম্ভব হলেও গাঁজা পাচারকারী কিংবা গাড়ি চালককে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। তারা পালিয়ে গেছে। গাড়ি থেকে দুটি নাম্বার প্লেট উদ্ধার হয়েছে। ডিসিএম অঞ্জন দাস এবং হরিপদ সরকারের  উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালিয়ে ৭৮ টি প্যাকেটে মোট ২৬৫ কেজি শুকনো গাজা উদ্ধার করা  হয়েছে। আটক করা গাঁজা পুলিশের হেফাজতে রয়েছে। অভিযুক্তদের আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। পাচারের উদ্দেশ্যেই গাজা গুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top