News Flash

Image

লখিমপুরের বঙালমরায় বমাল গ্রেফতার নকল সোনার কারবারি

লখিমপুর (অসম), ২০ জুলাই (হি.স.) : লখিমপুর জেলায় এখনও অব্যাহত নকল সোনার কারবার। নকল সোনা কারবারের তথ্য পেয়ে জেলার বঙালমরা ফাঁড়ি পুলিশ এক অভিযান চালিয়ে বমাল একজনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, বঙালমরা ফাঁড়ির ইনচার্জ বকুল গগৈয়ের নেতৃত্বে পুলিশের এক দল শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে নকল সোনা পাচারকারী ২ নম্বর সোনাপুরের বাসিন্দা জনৈক আব্দুল কালামের বছর ৪৫-এর ছেলে তৈয়বুর রহমানকে আটক করেছে। যাত্ৰীবাহী চার চাকার মাহিন্দ্ৰ সুপ্ৰোর গতিরোধ করে তৈয়বুরের হেফাজত থেকে চারটি নকল সোনার নৌকা বাজেয়াপ্ত করেছে পুলিশের অভিযানকারী দল।

বঙালমরা ফাঁড়ির ইনচার্জ বকুল গগৈ জানান, তৈয়বুর রহমানকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদে আরও নকল সোনার কারবারি তথা পাচারকারীর সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top