News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে মৃত্যু বেড়ে ১০৫, দেশজুড়ে কারফিউ জারি করল হাসিনা সরকার
Image

বাংলাদেশে মৃত্যু বেড়ে ১০৫, দেশজুড়ে কারফিউ জারি করল হাসিনা সরকার

ঢাকা, ২০ জুলাই (হি.স.): ছাত্র-বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৫। এরইমধ্যে শুক্রবার রাত থেকে বাংলাদেশ জুড়ে কারফিউ জারি করেছে শেখ হাসিনা সরকার। বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে সেনাবাহিনীও। বাংলাদেশে সংরক্ষণ ব্যবস্থা সংস্কারের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে ছাত্র-বিক্ষোভ চলছে। পরিস্থিতি বেগতিক দেখে মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশে শুক্রবার রাত পর্যন্ত সরকার এবং পড়ুয়াদের সংঘাতের জেরে ১০৫ জনের মৃত্যু হয়েছে।বাংলাদেশ জুড়ে এখন জারি রয়েছে কারফিউ। শুক্রবার রাতেই এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাশাপাশি তিনি জানিয়েছেন, দেশ জুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী নামানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আন্দোলনের জেরে বাংলাদেশ জুড়ে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। আন্দোলন নিয়ন্ত্রণে আনতে দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে শেখ হাসিনার সরকার।

Releated Posts

ভারত-আফগানিস্তান সম্পর্কের অগ্রগতিতে পাকিস্তান নিরাপত্তাহীনতা ও হতাশায় ভুগছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ভারত-আফগানিস্তান সম্পর্ক নিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করে মঙ্গলবার বিদেশ মন্ত্রক…

ByByNews Desk Aug 4, 2026

শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল অনুষ্ঠানে সরকারের কোনও ভূমিকা নেই, জানাল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার নির্ধারিত গণমাধ্যমের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠানের সঙ্গে ভারত…

ByByNews Desk Aug 4, 2026

পিওকে-তে বিক্ষোভের আবহে সংবাদমাধ্যমের উপর দমন-পীড়নের অভিযোগ, উদ্বেগ প্রকাশ আন্তর্জাতিক সংগঠনের

নিউ ইয়র্ক, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান অস্থিরতার মধ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে…

ByByNews Desk Aug 4, 2026

বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ

ঢাকা, ৪ আগস্ট (আইএএনএস): তথাকথিত ‘জুলাই আন্দোলন’-এর দুই বছর পর বাংলাদেশ কার্যত একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top