News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আবারও রেল দুর্ঘটনা, ডিব্রুগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, চারজনের মৃত্যু
Image

আবারও রেল দুর্ঘটনা, ডিব্রুগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, চারজনের মৃত্যু

গোন্ডা, ১৮ জুলাই : আবারও রেল দুর্ঘটনা সমগ্র দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গোন্ডায় একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ১০ থেকে ১২টি বগি লাইনচ্যুত হয়েছে। ডিব্রুগড় এক্সপ্রেসের এসি কোচের অবস্থা খারাপ হয়ে গেছে। গোন্ডার কাছে ঝিলাহি রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। 

ট্রেন লাইনচ্যুত হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ভয়ে চিৎকার করতে থাকে। ট্রেন থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা বেরিয়ে আসেন। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একইসঙ্গে দুর্ঘটনায় বিপুল সংখ্যক যাত্রী আহত হয়েছেন বলেও তথ্য পাওয়া গেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রেল বিভাগ।

১৫৯০৪ ডিব্রুগড় এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ডিব্রুগড় পর্যন্ত যাতায়াত করে। বুধবার রাত ১১টা ৩৯ মিনিটে চণ্ডীগড় ছেড়েছিল ওই ট্রেন। বৃহস্পতিবার দুপুরে ট্রেনটি গোন্ডা ও বস্তির মধ্যে ঝিলাহি স্টেশনে পৌঁছলে হঠাৎ বিকট শব্দে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। হঠাৎ ট্রেন কাঁপতে শুরু করে। এরপরই লাইনচ্যুত হতে থাকে ট্রেনটি।

ঝিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনার কথা রেল বিভাগকে জানানো হয়েছে। লাইনচ্যুত হয়ে ট্রেনটি উল্টে যায়। এ সময় এসি বগিটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি সঙ্গে সঙ্গে রেল প্রশাসনকে জানানো হয়। এরপর শুরু হয়েছে ত্রাণ ও উদ্ধার কাজ।

Releated Posts

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান

আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…

ByByReshmi Debnath Jun 16, 2026

৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর

আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top