News Flash

  • Home
  • খেলা
  • দুই অর্ধে পখীলা বোড়ার জোড়া গোল জম্পুইজলা পিসি-র ফুলো ঝানু জয়
Image

দুই অর্ধে পখীলা বোড়ার জোড়া গোল জম্পুইজলা পিসি-র ফুলো ঝানু জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম লীগের খেলা। জম্পুইজলা প্লে সেন্টার বনাম ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাবের মধ্যে। প্রাধান্য জম্পুইজলার। দুই অর্ধের দুই গোলে দারুন জয় জম্পুইজলার। বেশ ক-দিন বিরতির পর খেলতে নেমে জম্পুইজলা জয়ের মধ্যেই রয়েছে। লীগে নিজেদের প্রথম ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে তিন গোলে পরাজিত হয়ে পয়েন্ট খোয়াতে হয়েছিল। মাঝে বিশ্রামগঞ্জের সঙ্গে ম্যাচ ড্র করে পয়েন্টের ভাগ করতে হয়েছিল। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বৈকুণ্ঠ নাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবলে বুধবারের খেলায় জম্পুইজলা প্লে সেন্টার দুই গোলের ব্যবধানে ফুলো ঝানু ক্লাবকে পরাজিত করেছে। তিন দিন বাদে দুই দল পুনরায় ফিরতি লিগে পরস্পরের মুখোমুখি হবে। পখীলা বোড়া আজও জম্পুইজলার অন্যতম স্ট্রাইকার। খেলার ৩৭ মিনিটের মাথায় প্রথম গোল এবং একাত্তর মিনিটের মাথায় দ্বিতীয় গোল। দুই অর্ধে পখীলার দুই গোলেই জয়ী জম্পুইজলা। পক্ষান্তরে ফুলো ঝানুর পরাজয়। যদিও ফুলো ঝানুর মেয়েরা খেলার দুই অর্ধে একাধিকবার আক্রমণ রচনা করলেও গোল পরিশোধের কোন সুযোগ পায়নি। উল্লেখ্য, খেলায় অসদাচরনের দায়ে রেফারি বিজয়ী জম্পুইজলা দুজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি উৎপল চৌধুরী, সুকান্ত দত্ত, লিটন সাহা ও ইন্দ্রানী দে। দিনের খেলা: সকাল আটটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা স্পোর্টস স্কুল বনাম বিশ্রামগঞ্জ প্লে সেন্টার।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top