News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট  এর উদ্যোগে স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ শিবির
Image

স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট  এর উদ্যোগে স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট  এর উদ্যোগে এবং  সহায়তায় ১৫ থেকে ১৭জুলাই পর্যন্ত  পানিসাগর  ব্লকের  অন্তর্গত জলাবাসা দ্বাদশমান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবকদের নিয়ে তিন দিবসীয় লাইফ স্কিল ম্যানেজমেন্ট  প্রশিক্ষণ। তিনদিনব্যাপী এই প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ের উপর স্বেচ্ছাসেবকদের  প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা।

পানিসাগর  ব্লক এলাকা থেকে মোট ৩৫জন স্বেচ্ছাসেবক কর্মী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল  স্বেচ্ছাসেবকদের জীবন দক্ষতার বিকাশ।  প্রশিক্ষণের কোর্স ডাইরেক্টর ছিলেন অর্পিতা চৌধুরী, এসিস্ট্যান্ট প্রফেসর, কম্পিউটার অ্যাপ্লিকেশন,  সিপার্ড। প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রীতম মালাকার, রণদীপ রুদ্র পাল।

প্রশিক্ষণ শেষে স্বেচ্ছাসেবকরা  ট্রেনিং সম্পর্কে  তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আজ সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন জলেবাসা দ্বাদশমান বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক দীপক বিল এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।  পরিশেষে প্রত্যেক স্বেচ্ছাসেবকদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top