News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর দরকার নেই, যারা আমাদের সমর্থন করেন আমরা তাদের সমর্থন করব : শুভেন্দু
Image

‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর দরকার নেই, যারা আমাদের সমর্থন করেন আমরা তাদের সমর্থন করব : শুভেন্দু

কলকাতা, ১৭ জুলাই (হি.স.):  বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে দলের দুর্বল পারফরম্যান্সের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের সমর্থনের অভাবকে দায়ী করেছেন। তিনি বলেছিলেন যে ‘সবকা সাথ, সবকা বিকাশ’ এর আর প্রয়োজন নেই এবং পরিবর্তে ‘যারা আমাদের সমর্থন করবে আমরা তাদের সমর্থন করব’। বুধবার কলকাতার  সায়েন্স সিটিতে পশ্চিমবঙ্গ বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘রাষ্ট্রবাদী মুসলিম চাই না। সংখ্যালঘু মোর্চা চাই না। যে আমাদের সাথে, আমি বা আমরা তাদের সাথে। ভোটের আগে অনেক বলেছি রাষ্ট্রবাদী মুসলিম। কিন্তু আর নয়। যারা আমাদের সঙ্গে থাকবে, তাদের সঙ্গে আমরা থাকব।’ভোটের ফল নিয়ে বিশ্লেষণ করতে এদিন সায়েন্স সিটিতে বসে বিজেপির রাজ্য কমিটির প্রথম বৈঠক। এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়েই তিনি বলেন, ‘বিজেপি বাংলায় অনেক প্রতিকূলতার মধ্যে ২ কোটি ৩৩ লক্ষ ভোট পেয়েছে। তৃণমূলের জেহাদি জঙ্গিরা পুলিশকে সঙ্গে নিয়ে উনিশের পর বুথ স্তরের সংগঠনকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল অত্যাচার করে। এক লক্ষের বেশি আমাদের বুথে বসা ছেলে পালিয়েছিল রাজ্য ছেড়ে। তারপর আমরা চেষ্টা করে তাদের রাজ্যে এনেছি। সফল নবান্ন অভিযান করেছি, বিধানসভার ভিতরে বাইরে লড়াই করেছি।’

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top