News Flash

  • Home
  • দেশ
  • মন্দারমনিতে সমুদ্র স্নানে নেমে  নিখোঁজ থাকা পর্যটকের দেহ উদ্ধার
Image

মন্দারমনিতে সমুদ্র স্নানে নেমে  নিখোঁজ থাকা পর্যটকের দেহ উদ্ধার

পূর্ব মেদিনীপুর, , ১৭ জুলাই (হি.স.) :  মঙ্গলবার মন্দারমনিতে সমুদ্রে স্নান  করতে নেমে নিখোঁজ থাকা পর্যটকের দেহ উদ্ধার হল বুধবার। এদিন সকালে মন্দারমনির পার্শ্বস্থ সমুদ্র উপকূল থেকে ওই পর্যটকের দেহ উদ্ধার হয়। চাঁদপুর এলাকা থেকে উদ্ধার হওয়া মৃত ওই পর্যটকের নাম ঋত্বিক গড়াই(২২)। বাকি দুজন সমর চক্রবর্তী ও কৌশিক মণ্ডলের দেহ উদ্ধার হয় মঙ্গলবারই।প্রসঙ্গত, ছয় বন্ধু দুর্গাপুর থেকে রবিবার রাতে মন্দারমনির একটি রিসর্টে ওঠে। সকালে সমুদ্রে স্নানে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয় দুই পর্যটকের। কেউ সেলসম্যান, কেউ টেকনিশিয়ান, তাঁরা বিভিন্ন পেশায় কর্মরত। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ মান্দারমনিতে উত্তাল সমুদ্রস্নানে নেমে তলিয়ে যায় ৬ পর্যটক। পুলিশ লুলিয়াদের তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পাঁচ জনকে উদ্ধার করলেও একজনকে উদ্ধার করতে পারেনি। উদ্ধার পাঁচ পর্যটকের মধ্যে দুজনের মৃত্যু হয় মঙ্গলবারই। বুধবার সকালে ওই নিখোঁজ থাকা পর্যটকের দেহ উদ্ধার করে মন্দারমনি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান- অতিরিক্ত মদ্যপানের জন্য এই ধরনের অঘটন ঘটেছে। 

Releated Posts

পাঞ্জাব সীমান্তে মাদকবিরোধী অভিযান জোরদার: তারন তারণে ৪৯০ এনডিপিএস মামলা, উদ্ধার ৪৭ কেজির বেশি হেরোইন

চণ্ডীগড়, ৪ মে: পাঞ্জাবের পাকিস্তান সীমান্তবর্তী তারন তারণ জেলায় মাদকচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাচ্ছে পুলিশ। গত তিন মাসে…

ByByNews Desk May 4, 2026

শৃঙ্গেরি পুনর্গণনা বিতর্ক: জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ ৩ জনের বিরুদ্ধে এফআইআর

চিক্কামাগালুরু (কর্নাটক), ৪ মে: শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট পুনর্গণনাকে ঘিরে বিতর্কের জেরে জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ…

ByByNews Desk May 4, 2026

জেলে বন্দি বিআরএস নেতার সঙ্গে দেখা কেটিআরের, ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ কংগ্রেস সরকারের বিরুদ্ধে

হায়দরাবাদ, ৪ মে (আইএএনএস): তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুললেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর কার্যনির্বাহী সভাপতি…

ByByNews Desk May 4, 2026

বিক্রমশীলা সেতুর অংশ ভেঙে পড়া: তৎপর বিহার সরকার, সেনার সাহায্য চাওয়া হল

পাটনা, ৪ মে (আইএএনএস): ভাগলপুরে বিক্রমশীলা সেতু-র একটি অংশ ভেঙে পড়ার ঘটনার পর দ্রুত তৎপর হয়েছে বিহার সরকার।…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top