News Flash

  • Home
  • দিনের খবর
  • কোলাঘাটে ডিউটি সেরে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই সিভিক ভলান্টিয়ারের
Image

কোলাঘাটে ডিউটি সেরে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই সিভিক ভলান্টিয়ারের

কোলাঘাট, ১৭ জুলাই (হি. স. ) : পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ডিউটি সেরে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই সিভিক ভলান্টিয়ারের। তবে দু’টি পৃথক ঘটনা।  নাইট ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন পেশায় সিভিক ভলান্টিয়ার মধুমিতা রানা ভৌমিক। শ্বশুরবাড়ি হাওড়ার নাওপালায়। কাজ করতেন কোলাঘাট থানায়। ডিউটি সেরে বাড়ি ফেরার পথে পড়লেন ভয়াবহ দুর্ঘটনার কবলে। প্রত্য়ক্ষদর্শীরা জানাচ্ছেন, একটি পিকআপ ভ্যান আচমকা রাস্তার পাশে নেমে যায়। সেখান দিয়ে যাচ্ছিলেন মধুমিতা। মুহূর্তেই তাঁকে পিষে দেয় পিক আপ ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। ইতিমধ্যেই কোলাঘাট থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ঘাতক গাড়িটিকেও আটক করেছে। ধরা পড়েছে গাড়ির চালক। অন্যদিকে মধুমিতার দেহ ময়নাতদন্তের জন্য তমলুক হাসপাতালে পাঠিয়েছে। শোকের ছায়া পরিবারে।  অন্যদিকে কোলাঘাটেই আবার আরও একটি ঘটনায় একই প্রতিচ্ছবি দেখা গিয়েছে। এদিন ভোরে ১৬ নম্বর জাতীয় সড়কে সাইকেলে যাচ্ছিলেন সুব্রত বর্মণ। তিনিও পেশায় সিভিক ভলান্টিয়ার। বাড়ি কোলাঘাটের পরিদ গ্রামে। প্রত্যদর্শীরা জানাচ্ছেন রাস্তাতেই সব্রতকে পিষে দেয় একটি লরি। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও ঘাতক লরিটিকে এখনও আটক করা যায়নি বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আটক করা যায়নি চালককেও।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top