কোলাঘাট, ১৭ জুলাই (হি. স. ) : পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ডিউটি সেরে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই সিভিক ভলান্টিয়ারের। তবে দু’টি পৃথক ঘটনা। নাইট ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন পেশায় সিভিক ভলান্টিয়ার মধুমিতা রানা ভৌমিক। শ্বশুরবাড়ি হাওড়ার নাওপালায়। কাজ করতেন কোলাঘাট থানায়। ডিউটি সেরে বাড়ি ফেরার পথে পড়লেন ভয়াবহ দুর্ঘটনার কবলে। প্রত্য়ক্ষদর্শীরা জানাচ্ছেন, একটি পিকআপ ভ্যান আচমকা রাস্তার পাশে নেমে যায়। সেখান দিয়ে যাচ্ছিলেন মধুমিতা। মুহূর্তেই তাঁকে পিষে দেয় পিক আপ ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। ইতিমধ্যেই কোলাঘাট থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ঘাতক গাড়িটিকেও আটক করেছে। ধরা পড়েছে গাড়ির চালক। অন্যদিকে মধুমিতার দেহ ময়নাতদন্তের জন্য তমলুক হাসপাতালে পাঠিয়েছে। শোকের ছায়া পরিবারে। অন্যদিকে কোলাঘাটেই আবার আরও একটি ঘটনায় একই প্রতিচ্ছবি দেখা গিয়েছে। এদিন ভোরে ১৬ নম্বর জাতীয় সড়কে সাইকেলে যাচ্ছিলেন সুব্রত বর্মণ। তিনিও পেশায় সিভিক ভলান্টিয়ার। বাড়ি কোলাঘাটের পরিদ গ্রামে। প্রত্যদর্শীরা জানাচ্ছেন রাস্তাতেই সব্রতকে পিষে দেয় একটি লরি। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও ঘাতক লরিটিকে এখনও আটক করা যায়নি বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আটক করা যায়নি চালককেও।

কোলাঘাটে ডিউটি সেরে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই সিভিক ভলান্টিয়ারের
Tags:
Releated Posts
রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…
খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার
কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…
মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর
রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…
বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট
কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…


















