News Flash

  • Home
  • দিনের খবর
  • সিকিমের প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র পড়িয়ালের দেহ উদ্ধার বাংলাদেশে
Image

সিকিমের প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র পড়িয়ালের দেহ উদ্ধার বাংলাদেশে

গ্যাংটক, , ১৭ জুলাই (হি.স.)  : সিকিমের প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র পড়িয়ালের দেহ বাংলাদেশের লালমনিরহাট জেলার মহিষখোঁচা এলাকার তিস্তা নদীর চরে উদ্ধার করা হয়েছে। ৮০ বছর বয়সী প্রাক্তন মন্ত্রী বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন এবং এ বিষয়ে সিকিম পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল।

সোমবার স্থানীয় বাসিন্দারা তিস্তার চরে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখে বাংলাদেশ পুলিশের সাথে যোগাযোগ করেন। লালমনিরহাট জেলার পুলিশ সুপারের নেতৃত্বে মৃতদেহটি উদ্ধার করা হয় এবং বাংলাদেশ প্রশাসন সিকিম প্রশাসনের সাথে যোগাযোগ করে।

এরপর  বুধবার মেখলিগঞ্জ থানার পুলিশের মাধ্যমে মৃতদেহটি ময়নাতদন্তের পর চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সিকিম প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। হস্তান্তরের সময় মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা, ওসি মিঠুন বিশ্বাস, ওসি আইসিপি সুরজিত বিশ্বাস, বিএসএফ এবং বাংলাদেশ পুলিশ প্রশাসনের কর্তারাও উপস্থিত ছিলেন। প্রাক্তন মন্ত্রীর জামাই জানান, মৃতদেহের হাতে ঘড়ি দেখে তারা তাকে শনাক্ত করতে সক্ষম হন।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top