News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জমি মাফিয়াদের হুমকির মুখে বৃদ্ধা, প্রাণনাশের হুমকি
Image

জমি মাফিয়াদের হুমকির মুখে বৃদ্ধা, প্রাণনাশের হুমকি

আগরতলা, ১৭ জুলাই: জমি মাফিয়াদের হুমকির মুখে আগরতলা মিলনচক্র এলাকার ৭৯ বছরের অসহায় বৃদ্ধা। বৃদ্ধাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন ভাড়াটিয়া বলে অভিযোগ। তিনি মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার নিকট প্রাণভিক্ষার আর্জি জানিয়েছেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজধানী মিলনচক্র এলাকায় বাসিন্দা কান্তি রাণী ভট্টাচার্য্য বলেন, তিনি বাড়িতে একাই থাকতেন। তিনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্মরত ছিলেন। এখন পেনশনে আছেন। তার ছেলে-মেয়ে কেউ নেই। গত ২০১৮ সালের ২৬ অক্টোবর থেকে কমলপুরের বাসিন্দা পরিমল শীল তাঁর বাড়িতে ভাড়া থাকেন। ভাড়াটিয়া হিসাবে পরিমল শীলের ২০২১ সালের ১ ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তিপত্রের মেয়াদ ছিল। বৃদ্ধার  অভিযোগ, চুক্তিপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ঘর খালি করে দিচ্ছেন না ভাড়াটিয়া পরিমল শীল। এমনকি তিনি কোন ভাড়ার টাকাও দিচ্ছেন না। এমনকি ঘর খালি করতে বললে তাকে গালিগালাজ করে এবং প্রাণে মারার হুমকি দেয় ভাড়াটিয়া পরিমল। পাশাপাশি, তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আসে ভয়ভীতি প্রর্দশন করেন।  

এদিন তিনি আরও বলেন, ঘর খালি করে দেওয়ার জন্য তার কাছ থেকে ৭ লক্ষ টাকা দাবি করছেন পরিমল। এরই প্রতিবাদে তিনি এ.ডি নগর থানার দ্বারস্থ হন। কিন্তু থানা থেকে নিরাশাজনক উত্তর মিলেছে। পর্রবতী সময়ে সে মহিলা কমিশনের নিকট দারস্থ হয়েছেন।  

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top