News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছেলের হাতে নৃশংসভাবে খুন মা, গ্রেফতার অভিযুক্ত
Image

ছেলের হাতে নৃশংসভাবে খুন মা, গ্রেফতার অভিযুক্ত

আগরতলা, ১৭ জুলাই: ধারালো দা দিয়ে কুপিয়ে জন্মদায়ী মা-কে নৃশংসভাবে হত্যা করেছে ছেলে। রোমহর্ষক ওই ঘটনার সাক্ষী হয়েছে ত্রিপুরা। আজ  খোয়াই  রতনপুরের ঝড়া বস্তি এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে। পাশাপাশি পুলিশ ধারালো অস্ত্রটিও উদ্ধার করেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বুধবার সকালে পার্বতী ঝড়ার (৫৫) বড় ছেলে কৃষ্ণ মোহন ঝড়া মা’কে ঘুম থেকে ডেকে তোলার জন্য ডাকাডাকি শুরু করলে তিনি কোন সাড়া দেননি। পরবর্তী সময়ে দরজার ফাঁক দিয়ে সে দেখতে পায় তার ছোট ভাই হরিচরণ ঝড়া তার মা’কে হত্যা করে ঘরে দা নিয়ে বসে রয়েছেন। সেই দৃশ্য দেখে ভয় পেয়ে কৃষ্ণ মোহন ঝড়া খবর দিয়েছেন খোয়াই থানায়।

এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে খোয়াই থানার ওসি সুবীর মালাকার, থানার সেকেন্ড অফিসার যুগল ত্রিপুরা সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। তারপর হরিচরণকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছে। পরবর্তী সময়ে ফরেন্সিক টিম ঘটনাস্থলে গিয়েছে। এদিকে, পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল পাঠিয়েছে।

বড় ছেলে কৃষ্ণ মোহন জানিয়েছেন, ছোট ভাই হরিচরণের সঙ্গে একই ঘরে থাকতেন তার মা। ডাক্তার দেখার বিষয়কে কেন্দ্র করে গতকাল রাতে মার সঙ্গে তার ঝগড়া হয়েছিল। গভীর রাত সে মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছোন। ধারালো দা দিয়ে মায়ের দেহ থেকে মাথা আলাদা করে দিল সে। ওই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Releated Posts

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top