News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরে সাংবাদিকের বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলি হামলা, নিন্দা এডিটরস্ গিল্ড-এর
Image

মণিপুরে সাংবাদিকের বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলি হামলা, নিন্দা এডিটরস্ গিল্ড-এর

ইমফল, ১৬ জুলাই (হি.স.) : মণিপুরে এবার সাংবাদিকের বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার তীব্র ভাষায় নিন্দা করেছে এডিটরস্ গিল্ড এবং মণিপুর প্রেস ক্লাব।পুলিশ জানিয়েছে, ইমফল পূর্ব জেলার অন্তর্গত হেইনগাং থানাধীন কোন্থা খাবাম লাই হারাওবামে লয়লাকপার এলাকায় অবস্থিত স্থানীয় সংবাদপত্র ‘নাহারোলগি থৌডাং’-এর সম্পাদক ও প্রকাশক খোইরম লয়ালাকপা-র বাসভবনে আজ মঙ্গলবার ভোরের দিকে বন্দুক হামলা চালিয়েছে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা।সশস্ত্র দুর্বৃত্তরা খোইরম লয়ালাকপা-র বাসভবনে  আনুমানিক ছয়টি গুলি ছুঁড়ে বাড়ির দেওয়াল এবং সদর গেট ক্ষতিগ্রস্ত করেছে। তবে সৌভাগ্যক্রমে হামলার সময় পত্রিকা সম্পাদক লয়ালাকপা বাড়িতে ছিলেন না।ঘটনার খবর পেয়ে হেইনগাং থানা থেকে পুলিশের দল বোমা বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।এখন পর্যন্ত কোনও গোষ্ঠী বা ব্যক্তি এই হামলার দায় স্বীকার করেনি। তাই ঘটনার প্রকৃত উদ্দেশ্য এখনও অস্পষ্ট।এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে ‘অল মণিপুর ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিয়ন’ (এএমডব্লিউজেইউ) এবং ‘এডিটরস গিল্ড মণিপুর’ (ইজিএম) মণিপুর প্রেস ক্লাবে আজ দুপুরে এক জরুরি সভা ডেকে হামলার তীব্র নিন্দা করেছে। সভা পত্রিকা সম্পাদকের বাড়িতে বন্দুক হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে রাজ্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top