News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিকিৎসক স্বল্পতায় ভুগছে সোনামুড়ার সামাজিক স্বাস্থ্যকেন্দ্র
Image

চিকিৎসক স্বল্পতায় ভুগছে সোনামুড়ার সামাজিক স্বাস্থ্যকেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ১৬ জুলাই:
চিকিৎসক স্বল্পতায় ভুগছে সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্র। সঠিক পরিষেবা পাচ্ছেন না রোগীরা। সমস্যার মূল কারণ চিকিৎসক স্বল্পতা।

বর্তমানে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের তিনজন চিকিৎসক রয়েছেন। যার মধ্যে একজনকে ডেপুটেশনে নিয়ে যাওয়া হয়েছে রাজধানীতে। বাকি যে দুজন চিকিৎসক রয়েছেন তার মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালেই চিকিৎসাধীন সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক ডায়াল দেববর্মা। এমতাবস্থায় দাঁড়িয়ে দিনরাত পরিষেবা দিয়ে হাঁফিয়ে যাচ্ছেন সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসি পার্থপ্রতিম দাস।

তিনি জানান এরকম অবস্থা চলতে থাকলে দিন-রাত পরিষেবা দেওয়াটা তার পক্ষেও কষ্টকর হয়ে যাবে। আর এর ফলে রোগীরা সঠিক পরিষেবা থেকে ব্যাহত হবেন। তাই অতিসত্তর সমস্যার সমাধান করা না হলে এর বিরূপ প্রভাব পড়তে পারে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী এবং তার পরিবার এর মধ্যে।

Releated Posts

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top