News Flash

  • Home
  • খেলা
  • বৈকুন্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবলেফিরতি লীগেও চলমান জয় বিশ্রামগঞ্জের
Image

বৈকুন্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবলেফিরতি লীগেও চলমান জয় বিশ্রামগঞ্জের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ঊষা লক্ষ্মীর হ্যাটট্রিকসহ চার গোল। প্লেয়ার অফ দা ম্যাচ হিসেবে প্রাইজমানিও তার দখলে। মোটকথা ফিরতি লিগেও চলমানের বিরুদ্ধে দারুণ জয় বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের। মহিলা লীগ ফুটবলে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বৈকুন্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবল আসরে বিশ্রামগঞ্জ সাফল্যের দাবিদার হয়ে উঠছে। প্রথম লীগে তিন গোলে হারিয়ে চলমানকে একটু সমীহ করলেও ফিরতি লীগে একেবারে ১১ জনকে ১১ গোল। এক প্রকার পর্যুদস্ত করে ছেড়েছে। প্রথমার্ধেই বিজয়ী দল চার গোলে এগিয়ে ছিল। তবে একতরফা খেলা এত গোলের মাঝেও খেলায় মাত্রাতিরিক্ত অসদাচরণের দায়ে দু’দলের দুজনকে রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিতে বাধ্য হন। সেটা খেলার প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায়। দু দল ১০ জন করে খেলে। গোলের সূচনা প্রথমার্ধের ২৩ মিনিটের মাথায় ধণিতা রিয়াংয়ের পা থেকে। পরবর্তী মিনিটেই প্রীতি জমাতিয়ার গোল। ২ মিনিট বাদেই নিশা জমাতিয়ায় গোল। সাত মিনিট পর নিশার দ্বিতীয় গোল। প্রথমার্ধে বিজয়ী দল চার গোলে এগিয়ে। দ্বিতীয়ার্ধের খেলাও একক আধিপত্যে এগোতে থাকে। পক্ষান্তরে চলমানের যেমন রক্ষণভাগের দুর্বলতা, তেমনি আক্রমণ ভাগেও তেমন কোনো আশানুরূপ অ্যাটাক কেউ করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ঊষা লক্ষী জমাতিয়া চারটি গোল করেন। এছাড়া, গোল হয় শারানথেম উচই এবং সাকচান্তি রিয়াংয়ের পা থেকে। খেলার প্রথমার্ধের রেফারি বিজিত চলমানের একজনকে হলুদ কার্ড দেখান। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি উৎপল চৌধুরী, সুশান্ত দাস, সুকান্ত দত্ত ও ইন্দ্রানী দে। দিনের খেলা: ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাব বনাম জম্পুইজলা প্লে সেন্টার, উমাকান্ত মিনি স্টেডিয়ামে, সকাল ৮ টায়।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top