News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অশান্ত গন্ডাছড়া, পুলিশের লাঠি চার্জে গুরুতর আহত ব্যবসায়ী, ১৬৩ বিএনএস ধারায় গ্রেফতার ছয় যুবক
Image

অশান্ত গন্ডাছড়া, পুলিশের লাঠি চার্জে গুরুতর আহত ব্যবসায়ী, ১৬৩ বিএনএস ধারায় গ্রেফতার ছয় যুবক

আগরতলা, ১৬ জুলাই: গণ্ডাছড়া এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ সকালে পুলিশের লাঠি চার্জে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাছাড়া, ১৬৩ বিএনএস ধারায় অনুযায়ী  পুলিশ ছয় যুবককে গ্রেফতার করেছে।

প্রসঙ্গত, গতকাল, মন্ত্রী-বিধায়কের নেতৃত্বে বিজেপির প্রতিনিধিদল গণ্ডাছড়া সফরে গিয়েছিলেন। তাঁরা সেখানে গিয়ে ক্ষোভের মুখোমুখি হলেও পরিস্থিতি স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করেছেন। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার আশ্বাসও তাঁরা দিয়ে এসেছেন। মহকুমা শাসকের কার্যালয়ে তাঁরা ক্ষতিগ্রস্তদের প্রতিনিধিদের সাথে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন এবং সকলের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। 

কিন্তু, তাঁরা গণ্ডাছড়া থেকে ফিরে আসার পর রাতেই বাজারের তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় পরিস্থিতি আবারও অশান্ত হয়ে উঠেছে। আজ সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশের লাঠির আঘাতে গনেশ সাহা নামে বাজারের এক ব্যাবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাঁর ডান পা ভেঙে গিয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপরদিকে, ১৬৩ বিএনএস আইন অনুযায়ী পুলিশ ছয় যুবককে গ্রেফতার করেছে। তাদের  গন্ডাছড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top