News Flash

  • Home
  • বাণিজ্য
  • অভ্যন্তরীণ অপরিশোধিত তেলের উপর উইন্ডফল ট্যাক্স বেড়েছে ৭ হাজার টাকা প্রতি টন,  কার্যকর হয়েছে নতুন দর
Image

অভ্যন্তরীণ অপরিশোধিত তেলের উপর উইন্ডফল ট্যাক্স বেড়েছে ৭ হাজার টাকা প্রতি টন,  কার্যকর হয়েছে নতুন দর

নয়াদিল্লি,  ১৬ জুলাই (হি. স.) : দেশীয় অপরিশোধিত তেলের উপর ফের উইন্ডফল ট্যাক্স বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। সরকার উইন্ডফল ট্যাক্স প্রতি টন ৬ হাজার থেকে বাড়িয়ে ৭ হাজার টাকা করেছে। মঙ্গলবার থেকে নতুন দর কার্যকর হয়েছে।সরকার কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, অভ্যন্তরীণভাবে উত্পাদিত অপরিশোধিত তেলের উপর বিদ্যমান উইন্ডফল ট্যাক্স প্রতি টন ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার টাকা করা হয়েছে। তবে পেট্রোল, ডিজেল এবং বিমান জ্বালানি (ইটিএফ) রফতানির উপর অতিরিক্ত আবগারি শুল্ক  শূন্যের কোটায় রাখা হয়েছে। এর আগে জুলাইয়ের শুরুতেও দেশীয় ট্যাঙ্কারে উৎপাদিত অপরিশোধিত তেলের উপর উইন্ডফল ট্যাক্স বাড়িয়েছিল সরকার। সেই সময়ে, সরকার অপরিশোধিত তেলের উপর উইন্ডফল ট্যাক্স বাড়িয়ে টন প্রতি ৬,০০০ টাকা করেছিল। ১৫ জুন উইন্ডফল ট্যাক্স ছিল ৩,২৫০ টাকা প্রতি টন। এই মাসে, টানা দ্বিতীয়বারের জন্য উইন্ডফল ট্যাক্স বাড়ানো হয়েছে । প্রসঙ্গত, ভারত ২০২২ সালের জুলাই মাসে অভ্যন্তরীণভাবে উত্পাদিত অপরিশোধিত তেলের উপর উইন্ডফল ট্যাক্স আরোপ করেছিল। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে সরকার প্রতি পাক্ষিকে এটি পর্যালোচনা করে।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top