News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের রায় উচ্চ আদালতের
Image

সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের রায় উচ্চ আদালতের

আগরতলা, ১৬ জুলাই: সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণে রায় ঘোষণা দিয়েছে উচ্চ আদালত। আগামী ৩ মাসের মধ্যে তাদের নিয়মিতকরণের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।

জনৈক শিক্ষক জানিয়েছেন, ত্রিপুরায় সর্বশিক্ষায় শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ নিয়মিতকরণের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু তাদের দাবি মানা হয়নি। তাই বঞ্চনার শিকার হয়ে জনৈক শিক্ষক চন্দন সেন ত্রিপুরা হাইকোর্টে একটি মামলা করেছিলেন। আদালত সেই মামলায় আজ রায় ঘোষণা দিয়েছে। হাইকোর্টের মুখ্য বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি সব্যসাচী দত্ত পুরকায়স্থের ডিভিশন ব্যাঞ্চ রায় দিয়েছে।

আদালতের নির্দেশ ২০১১ সালের ২৯ জুলাই পর্যন্ত যারা নিযুক্ত হয়েছিলেন তাদের নিয়মিতকরণ করতে হবে।

তিনি আরও জানিয়েছেন, ২০১১ সালের ২৯ জুলাইয়ের আগেই সর্বশিক্ষার সব শিক্ষক নিযুক্ত হয়েছিলেন।

বিস্তারিত আসছে……. 

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top