News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পৃথক দুই অভিযানে সাফল্য বিএসএফ এবং আরপিএফের, আটক দুই বাংলাদেশী সহ দুই ভারতীয় টাউট 
Image

পৃথক দুই অভিযানে সাফল্য বিএসএফ এবং আরপিএফের, আটক দুই বাংলাদেশী সহ দুই ভারতীয় টাউট 

আগরতলা, ১৬ জুলাই: পৃথক দুই অভিযানে সাফল্য পেয়েছে বিএসএফ এবং আরপিএফ। আজ ভোরে সীমান্তে টহলধারীর সময় একজন বাংলাদেশী এবং বহিঃরাজ্যের এক ব্যক্তিকে আটক করে। অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ এবং আরপিএফ আগরতলা রেলস্টেশন থেকে একজন বাংলাদেশী নাগরিক এবং এক ভারতীয় টাউটকে আটক করে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হবে।

বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, বিওপি নিশ্চিতপুরে টহলদারীর সময় সন্দেহভাজন দুইজন ব্যক্তিকে আটক করে। তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। তখন তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল। তাঁদের মধ্যে একজন বাংলাদেশী নাগরিক। তার নাম আতিকুর রহমান (৪৮)। আরেকজন, সন্দেহভাজন  টাউকে আটক করা হয়েছে। সে অসমের বাসিন্দা অরবিন্দ দাস। 

অন্যদিকে, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ এবং আরপিএফের যৌথ অভিযানে আগরতলা রেলস্টেশন থেকে দুইজন ব্যক্তিকে আটক করে। তাঁদের মধ্যে একজন চট্টগ্রামের বাসিন্দা রিংকু চন্দ্র দাস(১৮) এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েল দাস(২৭)-কে আটক করে। 

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top