News Flash

  • Home
  • খেলা
  • কেশব সংঘকে হারিয়ে লীগ অভিযান শেষ করলো পান্তৌয় স্পোর্টিং সোসাইটি

কেশব সংঘকে হারিয়ে লীগ অভিযান শেষ করলো পান্তৌয় স্পোর্টিং সোসাইটি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শেষদিকের ম্যাচে পান্তৌয় স্পোর্টিং সোসাইটি যেন অনেকটাই জ্বলে উঠেছে। প্রথম তিনটা ম্যাচের ফলাফল পান্তোয়ের পক্ষে হলে সাফল্যের শীর্ষে পৌঁছে যেত নবাগত এই দলটি।রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত ঘরোয়া সি-ডিভিশন লিগ ফুটবলে নিয়মরক্ষার ম্যাচে সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে এ-গ্রুপের লড়াইয়ে মুখোমুখি হয় কেশব সংঘ ও পান্তৌয় স্পোর্টিং সোসাইটি। ম্যাচটি ২-০ গোলের ব্যবধানে জয় লাভ করে, ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ফুটবল মরশুম শেষ করলো পান্তৌয় স্পোর্টিং সোসাইটি। এদিনের ম্যাচে জয়ী দলের হয়ে গোল দুটি করে খেলার ৪০ মিনিটে পাপুরাজ জমাতিয়া ও ৫৮ মিনিটে নেলসো এিপুরা। পক্ষান্তরে কেশব সংঘের ছেলেরা গোল পরিশোধে তেমন কোনো সুযোগ পায়নি। উপরন্তু খেলায় অসদাচরণের দায়ে বিজিত কেশব সংঘের দুজন ফুটবলারকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, সুকান্ত দত্ত, লিটন সাহা ও সুপ্রিয়া দাস। বুধবার লিগের শেষ ম্যাচে কেশব সংঘ খেলতে নামবে ইয়ুথ ক্লাবের বিরুদ্ধে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top