News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রার্থী তালিকা ঘোষনা করেছে বিজেপি, রয়েছে প্রচুর নতুন মুখ
Image

প্রার্থী তালিকা ঘোষনা করেছে বিজেপি, রয়েছে প্রচুর নতুন মুখ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৫ জুলাই: গৌরনগর ও চন্ডিপুরে পঞ্চায়েত সমিতির নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা দিয়েছে শাসক দল তথা ভাজপা। গৌরনগর ব্লকের ব্লক সমিতির ১৩ আসন বিশিষ্ট সমিতির বিদায়ী চেয়ারম্যান নারান সিং ও ভাইস চেয়ারম্যান শিব শংকর অধিকারীর কাজকর্মে খুশি ছিল না শাসকদল। ফলে এরা দুইজনকেই শাসকদল নির্বাচনে মনোনয়ন দেয়নি। যদিও বাকি এগারো জন প্রার্থীও নতুন মুখ।

ঠিক তেমনি চন্ডিপুর ব্লকের সমিতি নির্বাচনে ও শাসকদল ব্লকের বিদায়ী চেয়ারম্যান লাকিপাল দাসকে এবং ভাইস চেয়ারম্যান সন্দীপ কর্মীকে দল মনোনয়ন দেয়নি। এই চারজনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও স্বজন পোষনের অভিযোগ থাকায় এদের এবারে বাদ রাখা হয়েছে। চন্ডিপুর ব্লকের সমিতির আসন সংখ্যা এগারোটি। তাছাড়া এগারো জন প্রার্থীই নতুন মুখ।

ভাজপার অন্দরের খবর বিদায়ী সদস্যরা এবারে দলীয় মনোনয়ন না পেয়ে অনেকের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। এদিকে জিলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি অমলেন্দু দাস এবং শ্যামল দাসকে রেখে দিয়ে বাকি আসনে নতুন মুখ আনা হয়েছে। পুরানোদের উপর ভরসা রাখতে পারছে না শাসকদল। তাই এই রদবদল। এদিকে পঞ্চায়েত স্তরেও কিছু রদবদল করা হয়েছে। যেমন মৎস্য মন্ত্রী সুধাংশু দাসের নিজের গ্রাম পঞ্চায়েতে    সেই বিলাসপুর গ্রাম পঞ্চায়তের গ্রাম প্রধান রতন সরকারকে এবারে নির্বাচনে মনোনয়ন দেয়নি শাসকদল। বিগত পাঁচ বছর শাসকদলের পরিচালনায় ছিল বিলাসপুর গ্রাম পঞ্চায়েত।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top