News Flash

Image

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধৃত ধুবড়ি থানার এসআই ফাজায়েল হক

ধুবড়ি (অসম), ১৫ জুলাই (হি.স.) : ঘুষের টাকা নিতে গিয়ে চিফ মিনিস্টার ভিজিল্যান্স টিমের কাছে হাতেনাতে ধরা পড়েছেন অসম পুলিশের জনৈক সাব-ইনস্পেক্টর। গ্রেফতারকৃত পুলিশ অফিসার ধুবড়ি সদর থানার সাব-ইনস্পেক্টর ফাজায়েল হক।জনৈক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালিয়েছিল চিফ মিনিস্টার ভিজিল্যান্স টিম। ধুবড়ি সদর থানার সাব-ইনস্পেক্টর ফাজায়েল হকের বিরুদ্ধে অভিযোগ, একটি মামলা নিষ্পত্তির জন্য তিনি ৩০ হাজার টাকা দাবি করেছিলেন। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে চিফ মিনিস্টার ভিজিল্যান্স টিম তাঁকে ধরতে ছক কষে। কষা ছক অনুযায়ী অভিযুক্ত সাব-ইনস্পেক্টর ফাজায়েল হককে অগ্রিম ৮ হাজার টাকা দিচ্ছিলেন অভিযোগকারী। এই টাকা নেওয়ার সময় চিফ মিনিস্টার ভিজিল্যান্সের আধিকারিকরা তাকে হাতেনাতে পাকড়াও করেন।এ খবর লেখা পর্যন্ত চিফ মিনিস্টার ভিজিল্যান্স টিম ঘুষের অভিযোগ এবং তার সঙ্গে জড়িত থাকার বিষয়ে আরও বিশদ সংগ্রহ করতে থানায় সাব-ইন্সপেক্টর ফাজায়েল হককে জিজ্ঞাসাবাদ করছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top