News Flash

  • Home
  • প্রধান খবর
  • নরেন্দ্র মোদীজি আমাদের শত্রু নন, মন্তব্য জ্যোতির্মঠ শঙ্করাচার্যের
Image

নরেন্দ্র মোদীজি আমাদের শত্রু নন, মন্তব্য জ্যোতির্মঠ শঙ্করাচার্যের

মুম্বই, ১৫ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ প্রসঙ্গে মুখ খুললেন জ্যোতির্মঠ শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। একইসঙ্গে বলেছেন, নরেন্দ্র মোদীজি আমাদের শত্রু নন। রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে বসেছিল চাঁদের হাট। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বনদম্পতিকে আশীর্বাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিয়ের অনুষ্ঠানে আসেন জ্যোতির্মঠ এবং দ্বারকা পীঠের শঙ্করাচার্য। তাঁর সঙ্গে দেখা করে আশীর্বাদ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এ প্রসঙ্গে সোমবার মুম্বইয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন জ্যোতির্মঠ শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। তিনি বলেছেন, “হ্যাঁ, তিনি (প্রধানমন্ত্রী মোদী) আমার কাছে এসে ‘প্রণাম’ করেছিলেন। যে আমাদের কাছে আসবে, আমরা তাঁকেই আশীর্বাদ করব এটাই আমাদের নিয়ম। 

নরেন্দ্র মোদী আমাদের শত্রু নন। আমরা তাঁর শুভাকাঙ্খী এবং সর্বদা তাঁর কল্যাণে কথা বলি। তিনি যদি ভুল করে থাকেন, তাহলে আমরা সেটাও তুলে ধরি।”

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top