News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শাসক দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান  ৫০ জন ভোটার
Image

শাসক দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান  ৫০ জন ভোটার

আগরতলা, ১৩ জুলাই: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ঊনকোটি জেলায় শাসক দলে ভাঙ্গন দেখা দিয়েছে। শাসক দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেছে সাত পরিবারের ৫০ জন ভোটার। আরো বেশ কিছু শাসক দলের লোকজন কংগ্রেসে যোগদানের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

 এ নিয়ে শাসকদলের নেতাদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। দলত্যাগ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

শনিবার দুপুর বেলা কৈলাশহর চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে সমরুরপাব ২ নং ওয়ার্ডে কংগ্রেস দলের পক্ষ থেকে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এদিনের এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত যোগদান সভায় ৭ পরিবারের মোট ৫০ জন ভোটার বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন। উক্ত যোগদান সভায় উপস্থিত ছিলেন কৈলাশহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা, কংগ্রেস দলের অন্যতম নেতা রুদ্রেন্দু ভট্টাচার্যী।, চন্ডিপুর ব্লক যুব কংগ্রেসের সভাপতি নজরুল আলী থেকে শুরু করে কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্বরা এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন।

 সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বীরজিৎ সিনহা বলেন আগামী ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সমরুর পার গ্রাম পঞ্চায়েত কংগ্রেস দল দখল করবে। শাসকদলের একজন জবরদস্ত মন্ত্রী থাকা সত্ত্বেও দলত্যাগ শুরু হয়েছে। তাতে শাসক দলের  অভ্যন্তরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। 

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top