News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না, আরেকটি কলঙ্কিত অধ্যায় রচিত : বিরোধী দলনেতা
Image

ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না, আরেকটি কলঙ্কিত অধ্যায় রচিত : বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ জুলাই: ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। ২০১৯ সালের পঞ্চায়েত নির্বাচনের মতোই এবছর আরেকটি কলঙ্কিত অধ্যায় রচিত হবে। কিন্তু উদ্বেগের বিষয়, ওই কলঙ্কিত অধ্যায়ের নিবার্চন কমিশনের নামও জড়িত হবে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিন তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই সিপিএম সমর্থিত প্রার্থীরা দূষ্কৃতিদের দ্বারা হামলার শিকার হচ্ছেন। তাঁদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে। দূষ্কৃতিদের হামলায় একাংশ কর্মী ও নেতারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এখন থেকেই সারা রাজ্যজুড়ে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি হয়েছে। নির্বাচন সম্পন্ন হতে তা ভয়াবহ আকার ধারণ করবে।

এদিন তিনি আরও বলেন, সিপিএমের একাংশ প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিতে পারেন নি। তাই রাজ্যের সন্ত্রাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ সকালে সিপিএমের এক প্রতিনিধি দল ৪ দফা দাবিতে নির্বাচন কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করেছেন।

দাবিগুলো হল, আগামী ২৫ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার দিন বাড়ানো, পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মনোনয়ন পত্র জেলা শাসকের কার্যালয়ের জমা দেওয়ার নিয়ম করা এবং আটটি জেলাতে অতিরিক্ত কাউন্টার তৈরি করা, বিরোধীদলের সর্মথিত প্রার্থীদের নিরাপত্তার সাথে এসকটের মাধ্যমে মনোনয়ন পত্র জমার ব্যবস্থা করা এবং সন্ত্রাসের বাতাবরণ কায়েমে যারা যুক্ত তাদের অতিসত্বর গ্রেফতার করার দাবি জানিয়েছেন।

Releated Posts

চার বছরে সাইবার প্রতারণায় ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার ক্ষতি, দ্রুত অভিযোগ জানানোর আহ্বান ডিজিপির

আগরতলা, ৩০ জুন: গত চার বছরে সাইবার প্রতারণার কারণে ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

ডাক্তার দেখাতে গিয়ে আরও অসুস্থ রোগীরা, জিবি হাসপাতালে উপচে পড়া ভিড়, চরম ভোগান্তি

আগরতলা, ৩০ জুন: চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ থাকার প্রভাব এবার স্পষ্টভাবে পড়তে শুরু করেছে জিবি হাসপাতালে। মঙ্গলবার সকাল…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

বোধজংনগরে ধ্বংস প্রায় ৯ কোটি টাকার মাদক, পুলিশের অভিযানে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় পদক্ষেপ হিসেবে প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বাজেয়াপ্ত মাদকদ্রব্য ধ্বংস…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

হলদিয়ায় এইচপিএলের ন্যাফথা পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ অন্তত ৩৫; রেল চলাচল বন্ধ

কলকাতা, ৩০ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় মঙ্গলবার সকালে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড-এর ন্যাফথা পাইপলাইনে…

ByBySandeep Biswas Jun 30, 2026
Scroll to Top