News Flash

  • Home
  • দিনের খবর
  • বারুইপুরে অ্যাম্বুলেন্স ও লরির সংঘর্ষে আহত দু’জন, বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনা!
Image

বারুইপুরে অ্যাম্বুলেন্স ও লরির সংঘর্ষে আহত দু’জন, বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনা!

বারুইপুর, ১৩ জুলাই (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে অ্যাম্বুলেন্স ও লরির সংঘর্ষে আহত হয়েছেন দু’জন। শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বারুইপুর থানার অন্তর্গত উত্তরভাগ লালগেট এলাকায়। স্থানীয় সূত্রে খবর, অ্যাম্বুলেন্সটি বারুইপুর থেকে ক্যানিংয়ের দিকে যাচ্ছিল। ইটের লরিটি বারুইপুরের দিকে আসছিল।  লরির গতিবেগ বেশি থাকার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে উল্টে যায়। এরপর লরিটি আরেকটি মোটর ভ্যানকে ধাক্কা মারে। অ্যাম্বুলেন্সের চালক গুরুতরভাবে জখম হন। তাঁর মাথায়-হাতে-পায়ে আঘাত লাগে। পথচলতি মানুষ আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহত চালকের নাম সোমনাথ চট্টোপাধ্যায়। কলকাতার মেডিক্যাল হাসপাতাল থেকে রোগী ক্যানিংয়ে নিয়ে যাচ্ছিল। আহত ভ্যানচালকের নাম রুহুল আমিন মন্ডল। তাঁর বাড়ি রামনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সীতাকুন্ড এলাকায়। তাঁর পায়ে গুরুতর চোট লাগে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার ২৪ ঘণ্টার মধ্যেই হুমায়ুন কবীরের সভার তিন আয়োজক গ্রেফতার

কলকাতা, ৩০ জুন (আইএএনএস): মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার ২৪ ঘণ্টার মধ্যেই হুমায়ুন কবির-এর বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে তাঁর সভার তিন…

ByByNews Desk Jun 30, 2026

জিআই স্বীকৃতি পেল সেওনির বিশালাকার সীতাফল, মধ্যপ্রদেশের কৃষকদের জন্য বড় সাফল্য

ভোপাল, ২৯ জুন (আইএএনএস বাংলা): মধ্যপ্রদেশের উদ্যানপালন খাতে বড় সাফল্য এনে দিল সেওনি জেলার বিখ্যাত ‘জাম্বো সীতাফল’। চেন্নাইয়ের…

ByByNews Desk Jun 29, 2026

অমরনাথ গুহামন্দিরে ‘প্রথম পূজা’, আনুষ্ঠানিকভাবে শুরু হল অমরনাথ যাত্রা ২০২৬-এর সূচনা পর্ব

শ্রীনগর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র অমরনাথ গুহামন্দিরে সোমবার ঐতিহ্যবাহী ‘প্রথম পূজা’ অনুষ্ঠিত হল। এর মধ্য দিয়েই বার্ষিক শ্রী…

ByByNews Desk Jun 29, 2026

স্নানযাত্রায় পুরীতে লাখো ভক্তের ঢল, জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার মহাস্নান সম্পন্ন

ভুবনেশ্বর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র স্নানপূর্ণিমা উপলক্ষে সোমবার ওড়িশার পুরীতে জগন্নাথধামে ভক্তদের ঢল নামে। ভগবান জগন্নাথ, তাঁর দাদা…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top