News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসদাচরণ, অবধ আসাম এক্সপ্রেসের প্যান্ট্রি কার কর্মীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ তিনসুকিয়ার ডিআরএম-এর
Image

অসদাচরণ, অবধ আসাম এক্সপ্রেসের প্যান্ট্রি কার কর্মীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ তিনসুকিয়ার ডিআরএম-এর

গুয়াহাটি, ১২ জুলাই (হি.স.) : অসদাচরণের দায়ে অবধ আসাম এক্সপ্রেসের প্যান্ট্রি কারের এক কর্মীর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের তিনসুকিয়া ডিভিশন কর্তৃপক্ষ।

জানা গেছে, গতকাল ১১ জুলাই অবধ আসাম এক্সপ্রেসের প্যান্ট্রি কার থেকে দায়িত্বজ্ঞানহীনভাবে আবর্জনা ফেলার এক ঘটনার ভিডিও জনৈক যাত্রী সোশাল মিডিয়া @trainwalebhaiya-য় পোস্ট করেছিলেন। অভিযোগ সংবলিত ভিডিও দেখে তিনসুকিয়া ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) দ্রুত সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেন। তিনসুকিয়া ডিভিশনের ডিআরএম অবধ আসাম এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণ এবং অপারেশনাল সিস্টেমকে ক্ষুণ্ণ করার দায়ে অবিলম্বে ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)-এর সাথে জড়িত লাইসেন্সধারীর বিরুদ্ধে ১৫ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন৷

উপরন্তু, সমস্ত ট্রেনে পরিচ্ছন্নতা প্রোটোকলের কঠোর আনুগত্য নিশ্চিত করতে কড়া সতর্কতা জারি করেছেন ডিআরএম। এছাড়া পূর্ব-মধ্য রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)-র সহযোগিতায় অসদাচরণের জন্য দায়ী চুক্তিভিত্তিক কর্মীকে চিহ্নিত করে দ্ৰুত গ্রেফতার করা হয়েছে। কেবল তা-ই নয়, জবাবদিহিতা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের আচরণ প্রতিরোধ করার লক্ষ্যে রেলওয়ে আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

বিভাগীয় এক প্রেসবার্তায় এ খবর জানিয়ে বলা হয়েছে, ভারতীয় রেলওয়ে সমস্ত ট্রেন জুড়ে পরিচ্ছন্নতার সর্বোচ্চ মান এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। যাত্রী এবং স্টেকহোল্ডারদের অবিলম্বে প্রতিকারের জন্য এ ধরনের য কোনও ঘটনার খবর দিতে উৎসাহিত করেছেন তিনসুকিয়া ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top