News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্ত সুরক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে বিএসএফের অতিরিক্ত মহাপরিচালকের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক  মুখ্যমন্ত্রীর 
Image

সীমান্ত সুরক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে বিএসএফের অতিরিক্ত মহাপরিচালকের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক  মুখ্যমন্ত্রীর 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই:  সীমান্ত সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার সঙ্গে দেখা করলেন বিএসএফ(ইস্টার্ন কমান্ড) কলকাতা- র  অতিরিক্ত মহাপরিচালক রবি গান্ধী। উল্লেখ্য দুদিনের ত্রিপুরা সফরে এসেছেন তিনি। রাজ্যে এসে রাজ্যের সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন তিনি। সঙ্গে ছিলেন মুখ্য সচিব জিতেন্দ্রকুমার সিং( আইএএস), ত্রিপুরা পুলিশের ডিজিপি অমিতাভ রঞ্জন ( আইপিএস) ।

এদিনের এই উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্যের সীমান্ত সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক প্রযুক্তিগত উন্নত পদক্ষেপ গ্রহণ এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে গ্রহণকারী বিভিন্ন ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে।

উল্লেখ্য, ১২ এবং ১৩ জুলাই দুদিনের রাজ্য সফরে এসেছেন এডিজি রবি গান্ধী। বিএসএফ আধিকারিকদের সঙ্গে সীমান্ত সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তিনি। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের বিষয়েও ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।

এদিন রাজ্যে প্রবেশের পর বিএসএফ(ইস্টার্ন কমান্ড) কলকাতা- র  অতিরিক্ত মহাপরিচালক রবি গান্ধীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, বিএসএফের আইজি পাটেল পুরুষোত্তম দাস(আইপিএস), সহ অন্যান্য আধিকারিকেরা। 

Releated Posts

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন পূর্ব গান্ধীগ্রাম, চরম ভোগান্তিতে এলাকাবাসী

আগরতলা, ২৮ এপ্রিল: আজ সকালের অল্প বৃষ্টিতেই চরম ভোগান্তির ছবি সামনে এল বামুটিয়া বিধানসভার অন্তর্গত পূর্ব গান্ধীগ্রাম পঞ্চায়েত…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ, পূর্ব থানায় ডেপুটেশন অটো শ্রমিকদের

আগরতলা, ২৭ এপ্রিল: ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ তুলে সোমবার আগরতলার পূর্ব থানায় ডেপুটেশন জমা দিল…

ByByReshmi Debnath Apr 27, 2026

টিটিএএডিসি-তে নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব প্রদেশ কংগ্রেস, তদন্ত ও স্বচ্ছ নিয়োগের দাবি

আগরতলা, ২৭ এপ্রিল: টিটিএএডিসি-তে সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র…

ByByReshmi Debnath Apr 27, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত সাব্রুমের পানবাগান, চাষিদের মাথায় হাত

সাব্রুম, ২৭ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আছড়ে পড়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে…

ByByReshmi Debnath Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top