News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মানসিক ভারসাম্যহীন যুবককে বাঁচাতে গিয়ে অন্যান্য যুবকের মারে মৃত্যু পরমেশ্বর নামে এক যুবককের
Image

মানসিক ভারসাম্যহীন যুবককে বাঁচাতে গিয়ে অন্যান্য যুবকের মারে মৃত্যু পরমেশ্বর নামে এক যুবককের

নিজস্ব প্রতিনিধি, গণ্ডাছড়া, ১২ জুলাই: গন্ডাছড়া এলাকায় এক মানসিক ভারসাম্যহীন যুবককে মারধর করে কিছু যুবক। এই ঘটনাটি দেখতে পেয়ে মানসিক ভারসাম্যহীন যুবকটিকে বাঁচাতে এগিয়ে আসে পরমেশ্বর রিয়াং(২১) নামে এক যুবক। তারপরও অন্যান্য যুবকরা পরমেশ্বর রিয়াংকেও বেধড়ক মারধর করে।  এতেই গুরুতর আহত হয় পরমেশ্বর। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে জিবিপি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। কিন্তু শেষ রক্ষা হয়নি।

চিকিৎসা চলাকালীন শুক্রবার দুপুর সাড়ে বারোটায় মৃত্যুর কোলে ঢলে পড়ে উপজাতি যুবক। এই ঘটনার খবর পেয়ে  জিবি হাসপাতালে ছুটে আসে মন্ত্রী বিকাশ দেববর্মা এবং ঘটনা সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত যুবক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আশ্বাস দেন। নিহত যুবকের বাবা জানান এখনো অব্দি পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত চার যুবককে গ্রেপ্তার করেছে, বাকিরা পলাতক। প্রায় ২৫-৩০ জন যুবক এই ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগ।  ছেলের মৃতদেহটি দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে নিহত যুবকের বাবা সহ আত্মীয় পরিজনরা।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top