News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাড়ি নিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মদমত্ত চালকের, আহত চালক
Image

গাড়ি নিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মদমত্ত চালকের, আহত চালক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১২ জুলাই: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর হাসপাতাল রোডে অজন্তা ড্রাগসের বিপরীতে রাত্রি সাড়ে এগারোটার সময় একটি বোলেরো গাড়ি রাস্তার পাশে থাকা ইলেকট্রিক পোস্টে সজোরে ধাক্কা দিয়ে গাড়ি উল্টে যায়। বৈদ্যুতিক খুঁটিও ভেঙে বৈদ্যুতিক তার রাস্তায় পরে যায়।

খবরে পেয়ে ধর্মনগরের অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা এসে মদমত্ত অবস্থায় থাকা গাড়ির ড্রাইভারকে আহত অবস্থায় ধর্মনগর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে গাড়ির চালকের নাম দেবাশীষ দেব, বাড়ি কৈলাসহরের হালাইপার এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে ধর্মনগর থানার পুলিশ।

এদিকে ঘটনার পর বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে।  এই এলাকায় বিদ্যুৎ পরিবাহীর কাজ চলছে। সামান্য কিছুটা আঘাতপ্রাপ্ত হলেও ইমিউনিটি ডায়াগনস্টিক ক্লিনিক বেঁচে যায়। ক্লিনিকের ডাক্তার সাওলিমা ঘোষ জানিয়েছেন যে প্রাথমিক তদন্তে দেবাশীষ দেব যে গাড়ি চালিয়েছিল তার তেমন একটা বেশি ক্ষতি হয়নি । তবে সে প্রচন্ড মাদকাসক্ত ছিল বলেই এই দুর্ঘটনা। যদি রাস্তায়  লোক থাকতো তাহলে সবার জীবন বিপন্ন হতো বলে এলাকাবাসীর ধারণা।

যে বলেরো গাড়িটি ব্যবহার করা হয়েছে তার নাম্বার একটি কমার্শিয়াল নাম্বার। টি আর ০৬ ৪২০১। যদিও দেবাশীষ দেব জানিয়েছে এই গাড়িটি তার বোনের এবং সে চালক অবস্থায় ছিল। এই গাড়িতে সে ছাড়া অন্য কেউ ছিল না। সে বাড়িতে অর্থাৎ কৈলাসহরে যাওয়ার রাস্তায় হাসপাতাল রোডে এই দুর্ঘটনা ঘটায়। তাকে প্রাথমিক চিকিৎসার পর উত্তর জেলা হাসপাতাল থেকে ধর্মনগর থানায় নিয়ে আসা হয় সম্পূর্ণ ঘটনা তদন্তের জন্য।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top