News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পঞ্চায়েত নির্বাচনেপরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী : পশ্চিম জেলা শাসক
Image

পঞ্চায়েত নির্বাচনেপরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী : পশ্চিম জেলা শাসক

গরতলা, ১২ জুলাই: পঞ্চায়েত নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সবরকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে একথা বলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার।

এদিন তিনি বলেন, আগামী ৮- আগস্ট পশ্চিম ত্রিপুরা জেলার ৫টি ব্লকে ত্রিস্তরীয় পঞ্চায়েতের ভোটগ্রহণ করা হবে। ব্লকগুলি হল ডুকলি, পুরাতন আগরতলা, জিরানীয়া, মোহনপুর ও বামুটিয়া। ভোট নেওয়া হবে সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

তিনি জানান, এই ৫টি ব্লকে মোট ভোটার রয়েছেন ২ লক্ষ ১৮ হাজার ৩৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লক্ষ ১০ হাজার ৭৩ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১ লক্ষ ৮ হাজার ২৮৫ জন। অন্যান্য ভোটার রয়েছেন ৪ জন। তিনি জানান, ঐদিন এই জেলার ৫টি ব্লকের ৯১টি গ্রামপঞ্চায়েতের ৫৫৬টি কেন্দ্রের ১০ ১৩টি আসনে ভোট নেওয়া হবে। পঞ্চায়েত সমিতির ৬৫টি কেন্দ্রের ৬৫টি আসনে ভোট নেওয়া হবে। পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ১৭টি কেন্দ্রের ১৭টি আসনে ভোট নেওয়া হবে। ব্যালট পেপারে ভোট নেওয়া হবে। 

জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয়ে জিলা পরিষদের জন্য এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের (বিডিও) কার্যালয়ে গ্রামপঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জন্য আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে ১৯ জুলাই (শুক্রবার)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ জুলাই (সোমবার)।

সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান, এই জেলায় মোট ৪৫ ১টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। তিনি জানান, প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের জন্য পানীয়জল, বিদ্যুৎ, বসারস্থান ও শেড থাকবে। ভোটারগণ যাতে অভিযোগ জানাতে পারেন সে লক্ষ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের (বিডিও) মোবাইল নাম্বার জনসমক্ষে জানানো হবে। এছাড়া পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হবে। আগামী ১২ আগস্ট (সোমবার) সকাল ৮টা থেকে ভোট গণনা করা হবে। জেলাশাসক আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল রাজনৈতিক দল, ভোটার ও জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন। 

সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিজয় দেববর্মা জানান, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সবরকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক সজল বিশ্বাস, জেলা পঞ্চায়েত আধিকারিক নিলোৎপল দেববর্মা, ডেপুটি কালেক্টর নবকুমার জমাতিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top