News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঠালিয়া ব্লকে শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্ট সমর্থিত প্রার্থীরা
Image

কাঠালিয়া ব্লকে শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্ট সমর্থিত প্রার্থীরা

আগরতলা, ১২ জুলাই: কাঠালিয়া ব্লকে পঞ্চায়েত সমিতির ৭ জন বামফ্রন্ট সমর্থিত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। অপরদিকে বিভিন্ন পঞ্চায়েত থেকে বামফ্রন্ট সমর্থিত মোট ৭০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল জমা দিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন কমিটির সম্পাদক কৌশিক চন্দ।

সিপিআইএম অঞ্চল কমিটির সম্পাদক কৌশিক চন্দ জানিয়েছেন, গত দুই দিনে বিভিন্ন পঞ্চায়েত থেকে বামফ্রন্টের সমর্থিত মোট  ৯১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।এদিন তিনি বলেন, কাঠালিয়া ব্লক এলাকায় বর্তমানে পঞ্চায়েত বেড়ে ২১ টি। গত নির্বাচনে ছিল ১৯টি পঞ্চায়েত। এবার তিনটি পঞ্চায়েত নতুন করে বৃদ্ধি হয়েছে।পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ১৩টি। কিন্তু পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা বৃদ্ধি হয়নি। কিন্তু অন্য কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করার কোন খবর নেই।

অপরদিকে, মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে যাতে করে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য যাত্রাপুর থানার প্রশাসনের যথেষ্ট নজরদারি ছিল বলে জানান তিনি। তিনি আরো জানিয়েছেন, এই দুই দিনে মনোনয়নপত্রকে কেন্দ্র করে কোনরকম বাধা- বিঘ্ন ছিল না।শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ দ্বিতীয় দিন শেষ হয়েছে। আগামী দিনেও চলবে। 

Releated Posts

সিআরপিএফের বিরুদ্ধে হামলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্তের দাবি জেলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুন : আগরতলায় কংগ্রেসের সাম্প্রতিক আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের উপর হামলা এবং মহিলা কর্মীদের…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top