বাগদাদ, ২৯ আগস্ট (হি.স.) : ইরাকের দক্ষিণাঞ্চলের কারবালা নগরীর নিকটবর্তী আইন আল তামের শহরে জঙ্গি সংগঠন
ইসলামিক স্টেট-র হামলায় কমপক্ষে ১৮ জনের মৃতু্য হয়েছে বলে জানা গিয়েছে| এই ঘটনায় আহত হয়েছে আরও ২৯ জন|
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার আইন আল তামেরের শহরতলীর একটি এলাকায় স্বংয়ক্রিয় অস্ত্র ও গ্রেনেড নিয়ে হামলা চালায়| হামলায় মারা যায় একই পরিবারের পাঁচজন| হামলার পরই এই ঘটনার দায় স্বীকার করে আইএস| আইন আল তামের শহরটি শিয়া সম্প্রদায়ের পবিত্র নগরী কারবালার ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত| সম্প্রতি ইরাকি বাহিনীর অভিযানের মুখে উত্তর অঞ্চলের ফালুজা নগরী থেকে বিতাড়িত হওয়ার পর ইরাক জুড়ে হামলা বাড়িয়ে দিয়েছে জঙ্গি সংগঠন আইএস|
কারবালা নগরের কাছে আইএস হামলা, মৃত ১৮
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















