News Flash

  • Home
  • খেলা
  • সি ডিভিশন লীগ ফুটবলে ইকফাই-এর জয় রুখে দিলো স্বামী বিবেকানন্দ
Image

সি ডিভিশন লীগ ফুটবলে ইকফাই-এর জয় রুখে দিলো স্বামী বিবেকানন্দ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ইকফাই এর জয় রুখে দিয়েছে স্বামী বিবেকানন্দ। ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। ইকফাই ফুটবল ক্লাব বনাম স্বামী বিবেকানন্দ ক্লাবের মধ্যে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সি ডিভিশন লিগ ফুটবলের খেলায় ইকফাই ফুটবল ক্লাব ও স্বামী বিবেকানন্দ ক্লাবের ম্যাচটি এক এক গোলে ড্র-তে নিষ্পত্তি হয়েছে। প্রথমার্ধেই দু দলের দুটি গোল ম্যাচ কে অমীমাংসিত করে তোলে। খেলার ৩৬ মিনিটের মাথায় ইকফাই ফুটবল ক্লাবের খাকচাং জমাতিয়ার গোল দলকে এক-শূন্যতে এগিয়ে দেয়। কিন্তু ৮ মিনিট বাদেই অর্থাৎ প্রথমার্ধের খেলার শেষ পর্যায়ে স্বামী বিবেকানন্দ ক্লাবের বিশাল চৌধুরী গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। খেলার প্রথম আধ ঘণ্টারও বেশি সময় দু দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা দিয়েছিল। দ্বিতীয়ার্ধের পুরোটাই পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হলেও জয় সূচক গোলের সন্ধান কেউ পায়নি। শেষ পর্যন্ত ম্যাচটি এক-এক গোলে ড্র তে নিষ্পত্তি হয়েছে। এবং দুই দল পয়েন্টও পেয়েছে এক- এক করে। খেলার প্রথমার্ধেই দু দলের দু-জনকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, অরিন্দম মজুমদার, অভিজিৎ দাস ও সুকান্ত দত্ত।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top