News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেন্দ্রীয় সচিবালয়ে বৈদ্যুতিন ফাইল ব্যবস্থাপনা বা ই-অফিস এর বাস্তবায়ন তাৎপর্যপূর্ণ গতি পেয়েছে
Image

কেন্দ্রীয় সচিবালয়ে বৈদ্যুতিন ফাইল ব্যবস্থাপনা বা ই-অফিস এর বাস্তবায়ন তাৎপর্যপূর্ণ গতি পেয়েছে

নয়াদিল্লি, ১১ জুলাই : কেন্দ্রীয় সচিবালয়ে বৈদ্যুতিন ফাইল ব্যবস্থাপনা বা ই-অফিস এর বাস্তবায়ন তাৎপর্যপূর্ণ গতিপেয়েছে। একটি হিসেবে দেখা গিয়েছে ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে কেন্দ্রীয় সচিবালয়ে ৩৭ লক্ষ কাগজ নির্ভর ফাইলকে ই-ফাইল হিসেবে ব্যবহার করা হয়েছে যা শতকরা হিসেবে ৯৪ এবং পাশাপাশি এই সময় কালে ৯৫ শতাংশ রিসিপ্ট আদান-প্রদান করা হয়েছে ই-রিসিপ্ট-এর মাধ্যমে। এই উদ্যোগটিকে আরোও ছড়িয়ে দেবার জন্য সরকার ই-অফিস বিশ্লেষণ-তথ্য গড়ে তুলেছে।

কেন্দ্রীয় সচিবালয়ে ই-অফিস প্ল্যাটফর্ম রূপায়ণের এই সাফল্যের প্রেক্ষাপটে ডিএআরপিজি (প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দফতর)  বর্তমানে সরকারের প্রথম ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে ১৩৩-টি সরকার অধীনস্ত ও স্বশাসিত দফতর, কার্যালয়ে ই-অফিস ব্যবস্থা রূপায়ণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। সরকার এই মর্মে, ২০২৪-এর ২৪ জুন তারিখে, তাদের জন্য নীতি-নির্দেশিকা জারি করেছে , এবং সেই সঙ্গে এও জানানো হয়েছে যে ই-অফিস রূপায়ণের জন্য ডিএআরপিজি অর্থাৎ প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দফতর হবে সংযোগরক্ষাকারী দপ্তর ও এনাইসি হবে জ্ঞান বিষয়ক অংশীদার।

বুধবার এক আন্ত-মন্ত্রক বৈঠকে ই-অফিস রূপায়নের জন্য পদক্ষেপ ও প্রয়োজনীয় প্রযুক্তিগত পদ্ধতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে পৌরোহিত্য করেন ডিএআরপিজি-র সচিব ভি শ্রীনিবাস। এ ছাড়াও বৈঠকে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় সরকারের সমস্ত মন্ত্রক ও দপ্তরের বিভিন্ন কার্যালয় ১৩৩-টি সরকার অধীনস্ত ও স্বশাসিত দফতর ও কার্যালয়ের বরিষ্ঠ আধিকারিকরা। এই বৈঠকে ই-অফিস কাঠামো গঠন করতে নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়া হয়। বৈঠকে এনআইসি-র পক্ষে ছিলেন ডেপুটি ডিরেক্টর জেনারেল রচনা শ্রীবাস্তব। ই-অফিস রূপায়ণের জন্য পদ্ধতিগত প্রায়োগিক বিষয়গুলি উপস্থাপন করে এনআইসি। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সমস্ত মন্ত্রক ও দপ্তর তাদের কার্যালয়গুলোর  সঙ্গে সমন্বয় রক্ষা করবে, পাশাপাশি এ জন্য নোডাল অফিসার নিয়োগ ও ডাটা সেন্টার স্থাপন করা হবে। 

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top