News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সংবিধানের ষষ্ঠ তফশিলির প্রস্তাবিত সংশোধনী বিলের বিরুদ্ধাচরণ, ১২ জুলাই থেকে হাফলঙে অনশন কর্মসূচি ঘোষণা
Image

সংবিধানের ষষ্ঠ তফশিলির প্রস্তাবিত সংশোধনী বিলের বিরুদ্ধাচরণ, ১২ জুলাই থেকে হাফলঙে অনশন কর্মসূচি ঘোষণা

হাফলং (অসম), ১০ জুলাই (হি.স.) : সংবিধানের ষষ্ঠ তফশিলির প্রস্তাবিত ১২৫ নম্বর সংশোধনী বিলের বিরোধিতা করে এই বিল বাতিল করার দাবিতে ডিমা হাসাও জেলার ষষ্ঠ তফশিলি সুরক্ষা সমিতি আগামী ১২ জুলাই থেকে হাফলং জেলা কমিশনারের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি ঘোষণা করেছে।

আজ বুধবার হাফলঙে এক সাংবাদিক সম্মেলন করে ষষ্ঠ তফশিলি সুরক্ষা সমিতির অন্যতম সদস্য ড্যানিয়েল লাংথাসা বলেন, ৩০ মার্চ এবং ২৭ মে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এবং উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদকে তাঁদের পক্ষ থেকে চার দফা সংবলিত পৃথক পৃথক দুটি স্মারকলিপি প্রদান করা হয়েছিল। এখন পর্যন্ত এ নিয়ে সরকারের পক্ষ কোনও ধরনের আশ্বাস মেলেনি। তাই আগামী ১২ জুলাই থেকে ষষ্ঠ তফশিলি সুরক্ষা সমিতি হাফলং জেলা কমিশনারের কার্যলয় প্রাঙ্গণে অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছে। তবে তা আমরন অনশন হবে না।

এ-কথা জানিয়ে ড্যানিয়েল লাংথাসা বলেন, অনশন কতদিন চলবে তা নির্ভর করবে তাঁদের দাবি নিয়ে সরকার কী সিদ্ধান্ত গ্রহণ করে তার ওপর। তিনি বলেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবিত ১২৫ নম্বর ষষ্ঠ তফশিলি সংশোধনী বিল সংসদে উত্থাপন হয়েছে। এই বিল পাস হলে ষষ্ঠ তফশিলির ক্ষমতা হ্রাস হওয়ার পাশাপাশি পাহাড়ি জেলার মানুষ নিজেদের নায্য অধিকার সহ ভূমির অধিকার হারাবেন।

ড্যানিয়েল বলেন, ১২৫ নম্বর ষষ্ঠ তফশিলি বিল নিয়ে ইতিমধ্যে ত্রিপুরার ত্রিপ্রা মথা-চিফ প্রদ্যোৎ কিশোর দেববর্মা সরব হয়েছেন। তবে তাঁদের ষষ্ঠ তফশিলি এবং ডিমা হাসাও জেলার ষষ্ঠ তফশিলি অনেক পৃথক। অবশ্য এ নিয়ে প্রদ্যোৎ দেববর্মার সঙ্গে তাঁর এক্স হ্যান্ডলে কথা হয়েছে।

লাংথাসা বলেন, ১২৫ নম্বর ষষ্ঠ তফশিলি সংশোধনী বিল নিয়ে এই তফশিলির অন্তর্ভূক্ত সব কয়টি রাজ্যের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দিয়েছেন। কিন্তু এর জবাবে প্রদ্যোৎ কিশোর দেববর্মা তাঁকে জানিয়েছেন, ইতিমধ্যে তিনি এ নিয়ে সবার সঙ্গে আলোচনা করেছেন। শুধু মেঘালয় থেকেই প্রতিক্রিয়া এসেছে। ড্যানিয়েল লাংথাসা বলেন, এই ইস্যু নিয়ে অবিলম্বে একটি বৈঠক আয়োজন করা হবে। ডিমা হাসাও জেলার সব স্টেকহোল্ডার এনজিও এবং ছাত্র সংগঠনগুলি বৈঠকে যোগ দিতে প্রস্তুত বলে সাংবাদিক সন্মেলনে জানান ড্যানিয়েল লাংথাসা।

এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ষষ্ঠ তফশিলি সুরক্ষা সমিতির সদস্য সুরজ নাইডিং, দিপালী হাপিলা প্রমুখ।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top