News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পর্যটনে নয়া ভারত গড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে পারে ত্রিপুরার পর্যটন ক্ষেত্র সমূহ: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
Image

পর্যটনে নয়া ভারত গড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে পারে ত্রিপুরার পর্যটন ক্ষেত্র সমূহ: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: পর্যটনে নয়া ভারত গড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে পারে ত্রিপুরার পর্যটন ক্ষেত্র সমূহ। বুধবার বর্ষণ সিক্ত নীরমহলের প্রাকৃতিক সৌন্দর্য দেখে অভিভূত হন কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপি।

তিনি জানান, রাজ্যের পর্যটনের বিকাশের ক্ষেত্রসমূহ তিনি কেন্দ্রীয় পর্যটনমন্ত্রীর নিকট তুলে ধরবেন। দক্ষিণ ভারতের চিত্র পরিচালক এবং নায়ক নায়িকাদের রাজ্যের পর্যটনকে তুলে ধরার জন্য আহ্বান জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

তিন দিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম ,প্রাকৃতিক গ্যাস এবং পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী। বুধবার তিনি মেলাঘরের নীরমহল পরিদর্শনে যান। বর্ষণ সিক্ত নীরমহলের প্রাকৃতিক সৌন্দর্য দেখে অভিভূত হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। নিরমহলের নয়ণাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যকে চলচ্চিত্রে তুলে ধরার জন্য দক্ষিণ ভারতের চিত্র পরিচালক এবং নায়ক নায়িকাদের প্রতি আহ্বান জানিয়েছেন  কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপি।

গোটা নীরমহল পরিদর্শন শেষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, দেশের পর্যটন শিল্পকে বিশ্বের আঙিনায় তুলে ধরার জন্য ত্রিপুরাসহ উত্তর পূর্বাঞ্চলের পর্যটন ক্ষেত্রগুলি বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারে। গোটা বিষয়টি কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর নিকট তুলে ধরবেন বলে জানান পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী।

এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের পর্যটন মন্ত্রীর  প্রশংসা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপি।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top