News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর্থিক দুর্নীতি মামলায় ফের জ্যাকলিনকে সমন পাঠাল ইডি
Image

আর্থিক দুর্নীতি মামলায় ফের জ্যাকলিনকে সমন পাঠাল ইডি

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.) : পুরোনো এক আর্থিক দুর্নীতি মামলায় নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করা হয় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে। বুধবার অভিনেত্রীর বিরুদ্ধে সমন জারি করল ইডি। জানা গিয়েছে, অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্ক থাকায় জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারকরা। উল্লেখ্য, আর্থিক দুর্নীতি মামলায় ২০২১ সাল থেকে জ্যাকলিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর সমাজের উঁচুতলার ব্যক্তিদের ফাঁদে ফেলে আর্থিক প্রতারণা করতেন। একটি বেসরকারি স্বাস্থ্য সংস্থার কর্তা শিবিন্দর মোহন সিংহের স্ত্রী অদিতি সিংহের থেকে ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে সুকেশের বিরুদ্ধে। ইডির দাবি, সুকেশ জালিয়াতি করা টাকায় জ্যাকলিনের জন্য দামি উপহার কিনতেন। ২০২২ সালে দায়ের করা চার্জশিটে দাবি করা হয়, জ্যাকলিন সুকেশের অপরাধ সম্পর্কে অবগত হয়েও ওই সমস্ত দামি উপহার, মূল্যবান গয়না নিতেন। এই বিষয়ে ইতিমধ্যেই জ্যাকলিনকে পাঁচবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। আবারও তাঁকে সমন পাঠাল ইডি।  

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top