News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অবশেষে ভিকি হত্যাকান্ডে বহিঃরাজ্য থেকে মূল অভিযুক্ত গ্রেফতার 
Image

অবশেষে ভিকি হত্যাকান্ডে বহিঃরাজ্য থেকে মূল অভিযুক্ত গ্রেফতার 

আগরতলা, ১০ জুলাই: অবশেষে ভারতরত্ন ক্লাব সম্পাদক হত্যাকান্ডে গৌহাটি থেকে মূল অভিযুক্ত রাজু বর্মনকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে ত্রিপুরা পুলিশের টিম তাকে বাকো থানার অন্তর্গত ছাতাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল সন্ধ্যা রাতে দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু হয়েছওল ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদককে। রাজধানীর বনেদি ক্লাব উষা বাজার ভারতরত্ন সংঘের বর্তমান সাধারণ সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকিকে দুষ্কৃতীরা গুলি করে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছিল বামুটিয়া বিধানসভার অন্তর্গত শালবাগান এলাকায়। তার মাথায় একটি গুলি লেগেছিল। তড়িঘড়ি তাকে আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। এদিকে ভিকির পরিবারের অভিযোগ ছিল ক্লাবের অন্যান্য সদস্যরা এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত রয়েছে।

মৃতের স্ত্রী অভিযোগ করেছিলেন, এদিন সন্ধ্যায় তিনি তাদের সন্তানকে নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলেন। তারপরে সন্ধ্যা ৭ টা নাগাদ তিনি তার স্বামীকে ফোন করলে তিনি জানিয়েছেন, বিমান দাস নামে এক ব্যক্তি গাড়ি পাঠিয়েছেন, তার বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছেন তিনি। তারপর থেকে তার ফোন বন্ধ আসে। কিছু সময় পরে খবর আসে ভিকি গুলিবিদ্ধ হয়েছে।তাঁর আরো অভিযোগ, রাজু বর্মন তার স্বামীকে হত্যা করেছে। রাজু বর্মন এবং বিমান দাসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছিলেন মৃত ভিকির স্ত্রী। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছিল পুলিশ।

তারপর পুলিশি তদন্তে দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশ। ধৃতরা হলেন, প্রদ্যুৎ ধর চৌধুরী, কলেজ পড়ুয়া সুস্মিতা সরকার(২২) এবং সানি সাহা। প্রদ্যুৎ উষা বাজার ভারতরত্ন সংঘ ক্লাবের পূর্বতন কমিটির সভাপতি ছিলেন। আজ হত্যাকান্ডপর মূল অভিযুক্ত রাজু বর্মণকে গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

কেন্দ্রীয় মন্ত্রী এবং ত্রিপুরার কৃষি মন্ত্রীর  হাত ধরে ত্রিপুরা কুইন আনারসের  বায়ার-সেলার মিটে রেকর্ড সাফল্য

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার আনারস শিল্পে এক বড় সাফল্যের ইঙ্গিত হিসেবে, ত্রিপুরা কুইন আনারস গ্লোবাল ফেস্টিভ্যাল ২০২৬-এর দ্বিতীয়…

ByByReshmi Debnath Jun 28, 2026

আগরতলা বিমানবন্দর এলাকা থেকে আরও ৪ বাংলাদেশি আটক, মোট গ্রেপ্তার ৮

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরা পুলিশের হাতে আরও চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে। শনিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর…

ByByReshmi Debnath Jun 28, 2026

দিল্লিতে গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুন: নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান…

ByByReshmi Debnath Jun 28, 2026

মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ মহিলা কংগ্রেস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ২৮ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হেনস্তা এবং নারীদের নিরাপত্তাহীনতার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top