News Flash

  • Home
  • দিনের খবর
  • শীর্ষ আদালতে মান্যতা পেল পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগ, কেন্দ্রের আপত্তি প্রত্যাখ্যান
Image

শীর্ষ আদালতে মান্যতা পেল পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগ, কেন্দ্রের আপত্তি প্রত্যাখ্যান

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.): কেন্দ্র যে সিবিআই-এর অপব্যবহার করছে, তা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে। এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বুধবার বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগকে মান্যতা দিয়েছে। সিবিআই এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতি প্রয়োজন, পশ্চিমবঙ্গ সরকারের সেই বক্তব্যেরও গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছে শীর্ষ আদালত।

রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই তদন্ত করতে পারে কিনা তা নিয়ে বুধবার রায় দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে, পশ্চিমবঙ্গের আবেদনটি আইন অনুযায়ী সুপ্রিম কোর্টে চলবে। কেন্দ্রীয় সরকারের প্রাথমিক আপত্তি প্রত্যাখ্যান করেছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, রাজ্যের অনুমতি ছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের নামে পক্ষপাতিত্ব করছে বলেই রাজ্যের অভিযোগ।

Releated Posts

বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও তেল শোধন ক্ষমতা ৩০০ মিলিয়ন টনে নিয়ে যাবে ভারত: হরদীপ পুরী

নয়াদিল্লি, ২১ আগস্ট( আইএএনএস): বিশ্বজুড়ে তেল শোধন ক্ষমতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত তার অবস্থান আরও শক্তিশালী করছে।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

আদিবাসী কল্যাণ দুর্নীতি: বিধানসভা অচল করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ

বেঙ্গালুরু, ২১ আগস্ট (আইএএনএস): কর্ণাটকের আদিবাসী কল্যাণ দফতরের কথিত দুর্নীতি ইস্যুতে পরিকল্পনা ও পরিসংখ্যানমন্ত্রী বি. নাগেন্দ্রর পদত্যাগের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

তামিলনাড়ু থেকে নির্মাণসামগ্রী পরিবহনে ছাড়ের আশ্বাস, স্বস্তির আশা কেরলে

তিরুবনন্তপুরম, ২১ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে কেরলে নির্মাণসামগ্রী, বিশেষ করে মেটাল ও চুনাপাথর, পরিবহনে নিষেধাজ্ঞা থেকে কেরলকে ছাড়…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

‘দুই দেশের বিষয়’: সার্জিও গোরের মন্তব্য নিয়ে আমেরিকা-পাকিস্তান টানাপোড়েনে ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ২০ আগস্ট (আইএএনএস): কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ—ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের এই মন্তব্যকে কেন্দ্র করে পাকিস্তান…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top