News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেদারনাথের বিজেপি বিধায়ক শৈলা রানি রাওয়াত প্রয়াত, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী ধামি
Image

কেদারনাথের বিজেপি বিধায়ক শৈলা রানি রাওয়াত প্রয়াত, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী ধামি

দেহরাদূন, ১০ জুলাই (হি.স.): প্রয়াত হয়েছেন কেদারনাথের বিজেপি বিধায়ক শৈলা রানি রাওয়াত। মঙ্গলবার রাতে দেহরাদূনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। উত্তরাখণ্ড বিজেপির মিডিয়া ইন-চার্জ মনবীর চৌহান জানান, কেদারনাথের বিজেপি বিধায়ক শৈলা রানি রাওয়াত মঙ্গলবার রাতে দেহরাদূনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বিজেপি বিধায়ক শৈলা রানি রাওয়াতের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। প্রয়াত বিধায়ককে বুধবার সকালে শেষশ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ধামি। তিনি বলেন, “শৈলা রানি রাওয়াত সর্বদা তাঁর নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে কাজ করেছেন। যখনই তিনি আমার সঙ্গে দেখা করতেন, তিনি সর্বদা তাঁর অঞ্চলের উন্নয়নের কথা ভাবতেন। এটা অত্যন্ত দুঃখজনক যে তিনি এখন আমাদের মধ্যে নেই। আমি ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি।”

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top