News Flash

  • Home
  • দিনের খবর
  • টানা বর্ষণে নাজেহাল উত্তরবঙ্গ, বর্ষাকালেও বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে
Image

টানা বর্ষণে নাজেহাল উত্তরবঙ্গ, বর্ষাকালেও বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে

কলকাতা, ১০ জুলাই (হি.স.): উত্তরবঙ্গে বৃষ্টি বেড়েই চলেছে। গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে রীতিমতো নাজেহাল অবস্থা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতির কোনও লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। জারি করা হয়েছে হলুদ, কমলা ও লাল সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১২ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী তো হচ্ছেই, এমনই বৃষ্টি চলবে ১১ ও ১২ জুলাইও। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারে, সেখানে জারি হয়েছে লাল সতর্কতা। ওই জেলায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা আপাতত জারি করা হয়নি। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। উল্লেখের বিষয় হল, বর্ষাকালেও ভারী বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৮.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি।

Releated Posts

বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও তেল শোধন ক্ষমতা ৩০০ মিলিয়ন টনে নিয়ে যাবে ভারত: হরদীপ পুরী

নয়াদিল্লি, ২১ আগস্ট( আইএএনএস): বিশ্বজুড়ে তেল শোধন ক্ষমতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত তার অবস্থান আরও শক্তিশালী করছে।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

আদিবাসী কল্যাণ দুর্নীতি: বিধানসভা অচল করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ

বেঙ্গালুরু, ২১ আগস্ট (আইএএনএস): কর্ণাটকের আদিবাসী কল্যাণ দফতরের কথিত দুর্নীতি ইস্যুতে পরিকল্পনা ও পরিসংখ্যানমন্ত্রী বি. নাগেন্দ্রর পদত্যাগের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

তামিলনাড়ু থেকে নির্মাণসামগ্রী পরিবহনে ছাড়ের আশ্বাস, স্বস্তির আশা কেরলে

তিরুবনন্তপুরম, ২১ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে কেরলে নির্মাণসামগ্রী, বিশেষ করে মেটাল ও চুনাপাথর, পরিবহনে নিষেধাজ্ঞা থেকে কেরলকে ছাড়…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

‘দুই দেশের বিষয়’: সার্জিও গোরের মন্তব্য নিয়ে আমেরিকা-পাকিস্তান টানাপোড়েনে ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ২০ আগস্ট (আইএএনএস): কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ—ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের এই মন্তব্যকে কেন্দ্র করে পাকিস্তান…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top