News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আর্থিক লেনদেনকে ঘিরে মদের আসরে যুবককে দা দিয়ে কুপিয়ে হত্যা
Image

আর্থিক লেনদেনকে ঘিরে মদের আসরে যুবককে দা দিয়ে কুপিয়ে হত্যা

আগরতলা, ১০ জুলাই: আর্থিক লেনদেনকে ঘিরে মদের আসরে এক যুবককে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সকালে আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর ১৯ কার্ড এলাকার জঙ্গল থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ওই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সে খুনের বিষয়টি স্বীকার করেছেন বলে জানান জনৈক পুলিশ আধিকারিক।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর ১৯ কার্ড এলাকার স্হানীয় মানুষ জঙ্গলে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন। সাথে সাথে তাঁরা পুলিশকে খবর পাঠিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। 

তিনি আরও জানিয়েছেন, মৃত যুবকের নাম সুরজিৎ শীল (২৫)। সুরজিৎ শীল সহ পাঁচজন ব্যক্তি জঙ্গল পরিষ্কারের কাজ পেয়েছিলেন। কাজ শেষ হওয়ার পর রাতে জঙ্গলে তারা সবাই মদের আসরে বসেছিলেন। ওই সময় লেনদেনকে ঘিরে পাঁচজনের মধ্যে বচসা শুরু হয়েছিল। পরর্বতী সময়ে ওই আসর থেকে লেনদেনকে ঘিরে বাবুল আচার্য্য (৩২) সুরজিৎ শীলের শরীরে দা দিয়ে আঘাত করে। তাতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সুরজিৎ। ওই সময় তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় মূল অভিযুক্ত বাবুল আচার্য্যকে গ্রেফতার করা হয়েছে। সে খুনের বিষয়টি স্বীকার করেছেন। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।

Releated Posts

ফিদেলের শিক্ষা ছিল ঐক্য, সেই শক্তিতেই কিউবার বিপ্লব টিকে আছে: কিউবার রাষ্ট্রদূত

আগরতলা, ২১ আগস্ট: সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের অগ্রণী নেতা ও কিউবার বিপ্লবের অন্যতম প্রধান স্থপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগরতলার…

ByByReshmi Debnath Aug 21, 2026

ফিদেল কাস্ত্রোর বিপ্লবী সংগ্রাম আজও অনুপ্রেরণার উৎস: মানিক সরকার

আগরতলা, ২১ আগস্ট: সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের অগ্রণী নেতা ও কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী…

ByByReshmi Debnath Aug 21, 2026

বর্ধিত বিদ্যুৎ মাশুলে ১০০ শতাংশ ভর্তুকি, তিন মাসে ফেরত অতিরিক্ত টাকা : বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২১ আগস্ট: সম্প্রতি বৃদ্ধি পাওয়া বিদ্যুৎ মাশুলের সম্পূর্ণ বোঝা রাজ্য সরকার বহন করবে। বর্ধিত ফিক্সড চার্জের উপর…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

রাস্তা সংস্কারের দাবিতে টিলাবাজারে ই-রিক্সা চালকদের অনির্দিষ্টকালের পথ অবরোধ

কৈলাসহর, ২১ আগস্ট: কৈলাসহর-রাঙ্গাউটি এবং টিলাবাজার-ইরানি সড়কের বেহাল দশা সংস্কারের দাবিতে ফের পথে নামলেন ই-রিক্সা চালকরা। শুক্রবার টিলাবাজার…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top